সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

আলিয়া ভাটের সঙ্গে কাজ করতে চান ইমরান হাশমি

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ মে, ২০২৫
  • ৪৫ Time View

বিনোদন ডেস্ক : আত্মীয়তার দিক থেকে অনেক বলিউড তারকা বা তারকা পরিবার একে অপরের সঙ্গে সম্পৃক্ত। বলিউডের বর্তমান সময়ের প্রথম সারির অভিনেত্রী আলিয়া ভাট এবং ইমরান হাশমিও দূর সম্পর্কের ভাই-বোন। তবে এতবছর ইন্ড্রাসি্ট্রতে থাকলেও এবং দু’জনেরই ব্যক্তিগত সাফল্য সত্ত্বেও কখনও একসাথে পর্দায় কাজ করেননি ইমরান-আলিয়া।

ভক্তরা প্রায়ই এই দুই ভাই-বোনকে একসঙ্গে কাজ করতে দেখার আশা অকপটে ব্যক্ত করেছে। এবার বোধহয় নেটিজেনদের ইচ্ছা পূরণের আভাস মিললো। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ইমরান আলিয়ার প্রশংসায় পঞ্চমুখ হন। তিনি বলেন, পর্দায় ওর কাজ দেখে চোখ ফেরানো যায় না। এসময় ইমরান একথাও বলেন, যদি সঠিক চিত্রনাট্য এবং একজন দক্ষ চলচ্চিত্র নির্মাতা পাওয়া যায়, তাহলে তিনি আলিয়ার সাথে কাজ করতে আগ্রহী।

ইমরান বোনের প্রশংসা করে বলেন, আলিয়া একজন দুর্দান্ত অভিনয়শিল্পী হয়ে উঠেছে। আলিয়ার ছোট থেকে বেড়ে ওঠা এবং কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করার প্রশংসা করেন ইমরান। একই সাথে আলিয়ার ক্যারিয়ার এবং নিজের ক্যারিয়ারে আলিয়ার বাবা মহেশ ভাটের ভূমিকার কথাও প্রকাশ করেন ইমরান।

 

 

কিউএনবি/আয়শা/০৩ মে ২০২৫, /সন্ধ্যা ৭:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit