মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম
২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান’র আগমন উপলক্ষে শার্শা উপজেলা প্রশাসনের উদ্যেগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত আজকের মুদ্রার রেট: ২০ এপ্রিল ২০২৬ যিশুর মূর্তি ভাঙচুর ইসরাইলি সেনার, বিশ্বজুড়ে তোলপাড় শেষ ওয়ানডের দলে ফিরলেন তানজিম পাকিস্তানের ঘাঁটিতে নামল ৬ মার্কিন সামরিক বিমান সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাননি শোবিজ তারকারা যে কারাগারে খালেদা জিয়ার শরীরে ধীরে ধীরে বিষ দেওয়া হয় মৌসুম শেষে নাপোলি ছাড়ছেন রোমেলু লুকাকু এসএসসি পরীক্ষা শুরু মঙ্গলবার, পরীক্ষার্থীদের মানতে হবে ১৪ নির্দেশনা আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী

‘আমরা সুপারস্টার কিনি না, তৈরি করি’, দাবি রাজস্থানের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ৪০ Time View

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তারকা ক্রিকেটারদের উপস্থিতিই মূল আকর্ষণ। বিশ্বের সবচেয়ে গ্ল্যামারাস এই ফ্র্যাঞ্চাইজি লিগে পারফর্ম করাটাও কঠিন চ্যালেঞ্জ, কারণ এখানে খেলা হয় আন্তর্জাতিক মানের ব্যাটার ও বোলারদের বিপক্ষে। এ কারণেই অধিকাংশ দল তারকা ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে দল গড়ে।

তবে এবারের আসরের আগে ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে রাজস্থান রয়্যালস। তারা জস বাটলার ও ট্রেন্ট বোল্টের মতো অভিজ্ঞ তারকাদের ছেড়ে দিয়ে নিলাম থেকে গড়েছে তরুণনির্ভর দল। মাঠের পারফরম্যান্সে এখনো খুব একটা সফল না হলেও, নিজেদের পরিকল্পনায় অটল টিম ম্যানেজমেন্ট।

রাজস্থানের ফিল্ডিং কোচ দিশান্ত ইয়াগনিক দাবি করেছেন, তাদের দল সুপারস্টার কেনে না, বরং তৈরি করে। তার ভাষায়, ‘বছরের পর বছর ধরে আমাদের দলে যে নতুন খেলোয়াড়রা এসেছে, তারা আগে থেকে তারকা ছিল না। তারা আমাদের ফ্র্যাঞ্চাইজিতে এসে তারকায় পরিণত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বর্তমান দল নিয়েও আমরা আত্মবিশ্বাসী। আমরা বিশ্বাস করি, এ দল থেকেই ভবিষ্যতের তারকা উঠে আসবে। আমরা সুপারস্টার কিনি না, আমরা সুপারস্টার তৈরি করি—এটাই আমাদের ট্যাগলাইন।’

এবারের আসরে রাজস্থানের অন্যতম আলোচিত নাম তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী। তার পারফরম্যান্স প্রসঙ্গে ইয়াগনিক বলেন, ‘উদাহরণ হিসেবে বৈভব সূর্যবংশীর কথা বলা যায়। সে যেভাবে ব্যাটিং করছে, তা দেখে সবাই খুশি এবং আবেগপ্রবণ। এমন ক্রিকেটাররাই আগামী দিনে তারকা হয়ে উঠবে। এমন দৃশ্য দেখার জন্য আমাদের সময়ও আসবে।’

এ সময় দলের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘তারা আমাদের সঙ্গে না থাকলেও সামনে এগোতে হবে। এখন আমাদের আছে বৈভব, যশস্বী জয়সাওয়াল এবং অধিনায়ক সাঞ্জু স্যামসন। তাদের নিয়েই আমরা এগোবো এবং প্রমাণ করবো আমাদের জয়ের সামর্থ্য আছে।’

কিউএনবি/অনিমা/০২ মে ২০২৫, /রাত ৮:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit