বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা

জিআই সনদ তালিকায় ৫৫টি পণ্য, নেই কুড়িগ্রামের ক্ষীরমোহন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৮১ Time View

ডেস্কনিউজঃ বুধবার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর আয়োজিত বিশ্ব মেধাসম্পদ দিবস ২০২৫ এর আলোচনা সভায় সংশ্লিষ্টদের এসব সনদ হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, এই পণ্যের বাজারজাতকারীদের ন্যায্য স্বীকৃতি এবং পারিশ্রমিক নিশ্চিত করতে হবে। যার ফলে স্থানীয় উদ্যোক্তা বা উৎপাদনকারীদের ক্ষমতায়ন হবে। এই জন্য সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সবার অংশগ্রহণ জরুরি। জামদানি শাড়ি দেশের প্রথম পণ্য হিসেবে জিআই স্বীকৃতি পেয়েছে। এ যাবৎ ৫৫টি পণ্য জিআই স্বীকৃতি পেয়েছে।

জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কীর কালিদাসের সন্দেশ, মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী মিষ্টান্ন পাতক্ষীর নরসিংদীর ফল লটকন ও কুমিল্লার খাদি সহ সর্বমোট ৫৫ টি পণ্য।

বুধবার শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প নকশা এবং ট্রেডমার্ক বিভাগ আয়োজিত ফরেন সার্ভিস একাডেমিতে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক জামুর্কীর সন্দেশের জিআই নিবন্ধন সনদ গ্রহণ করেন।

মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত মুন্সীগঞ্জের পাতক্ষীরের জিআই নিবন্ধন সনদ গ্রহণ করেন এবং নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী নরসিংদীর লটকনের জিআই নিবন্ধন সনদ গ্রহণ করেন।

এই তালিকা প্রকাশের পর কুড়িগ্রামের ঐতিহ্যবাহী মিষ্টি ”ক্ষীরমোহন”এর নাম না থাকায় বৃহত্তর রংপুর অঞ্চল সহ কুড়িগ্রাম জেলাবাসী বিস্ময় প্রকাশ করেছেন। কেননা এই মিষ্টি সারাদেশব্যাপী জনপ্রিয় এবং অনেকে প্রবাসেও নিয়ে যায়।

কিউএনবি/০১.০৫.২০২৫/দুপুর ২.৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit