মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

স্থগিত ইসলামিক ফাউন্ডেশনের সেই নিয়োগ বিজ্ঞপ্তি

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৫৩ Time View

ডেস্ক নিউজ : জনমনে উদ্ভূত বিভ্রান্তি ও বিভিন্ন মহলের অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।

আজ বুধবার ইফা’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী সময়ে বিষয়টি পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করে সংশোধিত বিজ্ঞপ্তি পুনরায় প্রকাশ করা হবে।

আরও জানানো হয়, সম্প্রতি ইসলামিক ফাউন্ডেশনের একটি নিয়োগ বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ কিছু গণমাধ্যমে বিভ্রান্তিকর ও ভুল তথ্য প্রচার করা হচ্ছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে।

এ বিষয়ে স্পষ্টভাবে জানানো যাচ্ছে যে, উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পূর্বে ইসলামিক ফাউন্ডেশনের সিলেকশন কমিটির বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয় যে—প্রতিটি পদে মাদ্রাসা শিক্ষিত, বিশেষ করে কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়ার সুযোগ রাখা হবে। সরকারের স্বীকৃতি অনুযায়ী, দাওরায়ে হাদিস ডিগ্রি মাস্টার্স (সমমান) হিসেবে গণ্য হবে।

এতে বলা হয়, ‘কওমি ধারার শিক্ষার্থীদের মধ্যে অনেকে এসএসসি, এইচএসসি বা স্নাতক পর্যায়ের কোনো স্বীকৃত সনদ না থাকায়, সার্বিক বিবেচনায় উচ্চ ও নিম্ন উভয় পদে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে বিজ্ঞপ্তিটি প্রণয়ন করা হয়। এ ধরনের উদ্যোগ ইসলামিক ফাউন্ডেশনের ইতিহাসে এই প্রথম। এটি একটি ইতিবাচক পদক্ষেপ, যার মাধ্যমে সকল কওমি শিক্ষিতদের জন্য অংশগ্রহণের দ্বার উন্মুক্ত করা হয়েছে।’

সকলকে এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার এবং দায়িত্বশীল আচরণ করার জন্য ইফা’র পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

কিউএনবি/অনিমা/৩০ এপ্রিল ২০২৫,/দুপুর ১:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit