শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম

মেয়র মান্নান ফুটবল টুর্নামেন্টে জিতল সিরাজগঞ্জ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৫৫ Time View

ডেস্ক নিউজ : সাবেক প্রতিমন্ত্রী ও গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র অধ্যাপক এমএ মান্নানের স্মরণে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে গাজীপুর শহিদ বরকত স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় গাজীপুর বনাম সিরাজগঞ্জ জেলা প্রতিদ্বন্দ্বিতা করে। এতে সিরাজগঞ্জ ১-০ গোলে গাজীপুর জেলাকে পরাজিত করে।

খেলা উদ্বোধন করেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। সভাপতিত্ব করেন মান্নানপুত্র ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি।

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপি নেতা অ্যাডভোকেট শহিদুজ্জামান, আহমদ আলী রুশদি, বশির আহমেদ বাচ্চু, মেহেদী হাসান এলিস, অ্যাডভোকেট এমদাদ খান, মোফাজ্জল হোসেন, হান্নান মিয়া হান্নু, হাসান আজমল ভূঁইয়া, জাহিদুল ইসলাম খান, যুবদল নেতা মাহমুদ হাসান রাজু, নাজমুল খন্দকার সুমন, ফারহাদ বিন ফয়েজ প্রবাল, রোহানুজ্জামান শুক্কুর প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/২৯ এপ্রিল ২০২৫,/রাত ৯:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit