সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

রিয়ালকে ‘হ্যাঁ’ বলে দিচ্ছেন আলনসো

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৫২ Time View

স্পোর্টস ডেস্ক : আগেও একবার কথা চড়েছিল, রিয়াল মাদ্রিদে সেবার ফেরা হয়নি। জাবি আলনসো এবার নিশ্চিত করেছেন—খুব দ্রুতই তিনি জার্মানি ছেড়ে স্পেনে পাড়ি দেবেন। ফুটবলের ট্রান্সফার বিষয়ে নির্ভরযোগ্য সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, রিয়ালের কোচ হতে ‘হ্যাঁ’ বলে দিচ্ছেন আলনসো।

জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনের সঙ্গে আলনসোর চুক্তি রয়েছে ২০২৬ পর্যন্ত। স্প্যানিশ গণমাধ্যম গোলডটকম জানিয়েছে, বুন্দেসলিগার ক্লাবটির সঙ্গে চুক্তি করার সময় একটি শর্ত দিয়ে রেখেছিলেন আলনসো—রিয়াল মাদ্রিদ, লিভারপুল ও রিয়াল সোসিয়েদাদসহ কয়েকটি ক্লাবের কথা উল্লেখ করে রেখেছিলেন এই স্প্যানিশ কিংবদন্তি। এই ক্লাবগুলো থেকে প্রস্তাব পেলেই না বাধায় চলে যাওয়ার অনুমতি দিবে লেভারকুসেন।’ সেটি হতে চলছে এবার।

এদিকে খুব বড় কোনো মোড় না নিলে, রিয়াল ছাড়তে হচ্ছে বর্তমান কোচ কার্লো আনচেলত্তিকে। তা হতে পারে কাল, পরশু কিংবা এবছরের জুনে। স্প্যানিশ গণমাধ্যমগুলো সোমবার এমন খবরই দিয়েছে। দ্য অ্যাথলেটিকের খবরও এমন। সংবাদ মাধ্যম রেলেভো দাবি করছে, ২৫ মে লা লিগা শেষ হতেই চাকরি খোয়াবেন ভিনি-এমবাপেদের ইতালিয়ান বস। তার পরবর্তী গন্তব্য হতে যাচ্ছে ব্রাজিলের ডাগ আউট।

রেভেলা জানিয়েছে, ব্রাজিলের কোচ হওয়ার প্রশ্নে দুই পক্ষের আলাপ অনেকটাই এগিয়ে গেছে। ৪ ও ৯ জুনের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে সেলেসাওদের ডাগ আউটে দেখা যাবে কার্লোকে। তবে এখনো চূড়ান্ত হয়নি কোন কিছুই। যদিও কদিন আগে বার্নাব্যুতে ব্রাজিলের প্রতিনিধিও ঘুরে গেছে। তখন থেকেই গুঞ্জনকে বাস্তব ভাবা হচ্ছে। অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার।

যুক্তরাষ্ট্রে আগামী ১৪ জুন থেকে শুরু হতে যাওয়া ক্লাব বিশ্বকাপে রিয়াল ডাগ আউটে আনচেলত্তিকে দেখা যাবে না। অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে নিলে সে দৌড়ে সবার চেয়ে এগিয়ে রিয়ালের ফুটবল পরিচালক সান্তিয়াগো সোলারি। স্থায়ীভাবে নতুন কাউকে নেওয়ার আলোচনায় লেভারকুসেন কোচ আলনসো। কার্লো আনচেলত্তির ছেলে দাভিদ আনচেলত্তির নামও শোনা যাচ্ছে বেশ। তবে এখনও সব অনিশ্চিত। ফ্যাব্রিজিওর কথা ঠিক হলে, রিয়ালে আবার ফিরতে পারেন আলনসো। ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত মাদ্রিদেই খেলেছেন তিনি। এবার আসবেন ভিন্ন ভূমিকায়!

 

 

কিউএনবি/আয়শা/২৯ এপ্রিল ২০২৫,/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit