শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম
৩ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ হাসানের আঘাতে শুরুতেই ‘চাপে’ অস্ট্রেলিয়া দাম কমে দেশের বাজারে স্বর্ণের ভরি কত? টটেনহামকে বিদায় রোমেরোর, গন্তব্য কি আতলেতিকো? ইউরোপজুড়ে ছড়িয়ে পড়া দাবানালে ঘরছাড়া হাজারো মানুষ ৭৫০ এরও বেশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করার পরিকল্পনায় ইন্দোনেশিয়া হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের, জবাবে যা বললো ইরান খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ 

বিএনপিকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ; ডিবিসি’র প্রতিনিধির বিরুদ্ধে রাঙামাটিতে মানববন্ধন

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি।
  • Update Time : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১৬৫ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটিতে ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে বিএনপিকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করার অভিযোগ এনে ধর্মী উষ্কানী ছড়ানোকারি ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে মানববন্ধন করেছে উন্নয়ন বোর্ড এলাকাবাসী। সোমবার দুপুরে রাঙামাটি প্রেস ক্লাবের সামনের সড়কে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে স্থানীয় এলাকাবাসী, ব্যবসায়ি ও নারীরা অংশগ্রহণ করেন। এতে বক্তব্য রাখেন স্থানীয় ব্যবসায়ি ও বাসিন্দা আব্দুল ওহাব পাটোয়ারী, জয়নাল আবেদীন, মালেক কমিশনার প্রমুখ।


বক্তারা বলেন, বিগত ১৯৯৯ সাল থেকে রাঙামাটির পুরাতন কোর্ট বিল্ডিং মাঠ সংলগ্ন এলাকায় স্থাপিত একটি ফোরকানিয়া মাদ্রাসা ২০১৭ সালের দিকে স্থানীয় বানু কমিশনারের নেতৃত্বে জনৈক ভাসানী ফোরকানিয়া মাদ্রাসাটি অবৈধভাবে দখল করে দোকানঘর নির্মাণ করে ভাড়া ভোগ করে আসছিলো। সম্প্রতি স্বৈরাচারের পতনের পর স্থানীয় এলাকাবাসী সকলের প্রচেষ্ঠায় উক্ত মাদ্রাসাটি অবৈধ দখলমুক্ত করে সেখানে ইসলাম শিক্ষা পাঠদান শুরু করে। বিষয়টি নিয়ে বিভিন্ন মিডিয়ায় অবৈধ দখলমুক্ত মাদ্রসার নিউজ হলেও শুধুমাত্র ডিবিসি টেলিভিশনে সম্পূর্ন বিপরীত ও বিএনপিকে জড়িয়ে মিথ্যা সংবাদ পরিবেশণ করেছে।
 
বক্তারা বলেন, ডিবিসি টেলিভিশনের ফেসবুক পেইজেও ফটোকার্ড ছাড়া হয়েছে যাহা ধর্মপ্রাণ মুসলমান এলাকাবাসীরা ক্ষুব্ধ হয়ে উঠেছে। তাই উক্ত মিথ্যা সংবাদ পরিবেশনকারি ডিবিসি টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধি ও ঘাতক দালাল নির্মূল কমিটির নেতা সৈকত রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাকে বরখাস্ত করার দাবি জানিয়েছেন বক্তারা।
কিউএনবি/আয়শা/২৮ এপ্রিল ২০২৫,/রাত ১১:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit