শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম

বলেছিলাম, রিয়াল এ বছর আমাদের সামলাতে পারবে না: ইয়ামাল

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ৭২ Time View

স্পোর্টস ডেস্ক :সশনিবার (২৬ এপ্রিল) রাতে রিয়ালকে ৩-২ গোলে হারিয়ে কোপা দেল রে’র শিরোপা জিতেছে বার্সা। ম্যাচ শেষে গণমাধ্যমকে বার্সার তরুণ তারকা লামিনে ইয়ামাল বলেন, ‘ম্যাচের আগে হোটেলে থাকতে যখন আলোচনা করছিলাম, তখন আমি রোনাল্ড আরাহোকে বলেছিলাম, যদি তারা (রিয়াল মাদ্রিদ) একটি গোল করে কোনো সমস্যা নেই। যদি দুই গোলও করে, তাতেও সমস্যা নেই। তারা আমাদেরকে এ বছর সামলাতে পারবে না। আমরা এটা করে দেখিয়েছি।’

সত্যিই করে দেখিয়েছেন ইয়ামালরা। কোপা দেল রে’র ফাইনালে প্রথমে লিড পেলেও ৮৩ মিনিট পর্যন্ত তারা ২-১ ব্যবধানে পিছিয়ে ছিল। শঙ্কা তৈরি হয়েছিল হারের। তবে আরাহোকে যেমনটা বলেছিলেন ইয়ামাল, রিয়াল দুই গোল করলেও কোনো সমস্যা নেই। ৮৪তম মিনিটে ফেরান তোরেসের গোলে সমতায় ফেরার পর অতিরিক্ত সময়ের ১১৬তম মিনিটে জুলেস কুন্দের গোলে জয় তুলে নেয় কাতালানরা।

শুধু জয়টা পেয়েছেন তা নয়, পুরো ম্যাচেই আধিপত্য করে খেলেছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। চলতি মৌসুমে এ নিয়ে তৃতীয় বারের মতো রিয়ালকে হারালো তারা। প্রথম দেখায় গত বছরের অক্টোবরে লা লিগার ম্যাচে রিয়ালকে তাদের ঘরের মাঠে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল ইয়ামালরা। এরপর জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে হারিয়েছিল ৫-২ ব্যবধানে। চলতি মৌসুমে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আরও একবার মুখোমুখি হবে আগামী ১১ মে। লা লিগার সে ম্যাচে রিয়ালকে আতিথেয়তা দেবে বার্সা।

 

 

কিউএনবি/আয়শা/২৭ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৬:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit