শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

আর্জেন্টাইন বিশ্বজয়ীকে পেতে প্রাণপণ চেষ্টা করবে বার্সা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ৬০ Time View

স্পোর্টস ডেস্ক : চলতি মৌসুমটা বার্সেলোনার দারুণ কাটছে। সুপারকোপা দে এস্পানা আর কোপা দেল রে জেতা হয়ে গেছে। লা লিগা আর চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে আশা টিকে আছে এখনও। ঠিক এমন সময়ে বড় এক খবরই ফাঁস করেছে স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা। জানিয়েছে আর্জেন্টাইন বিশ্বজয়ী হুলিয়ান আলভারেজকে পেতে প্রাণপণ চেষ্টাটাই করতে চলেছে বার্সা।

বার্সেলোনার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে প্রস্তুতি চলছে। এরই মধ্যে একটি নাম প্রেসিডেন্সিয়াল ইলেকশনের সম্ভাব্য ইশতেহারের আলোচনায় উঠে এসেছে। তিনি হলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড আলভারেজ।
মআলভারেজ এই মৌসুমে লা লিগায় ২৭টি গোল করেছেন। মার্কা জানিয়েছে, তার দুর্দান্ত পারফরম্যান্স নজর কেড়েছে বার্সেলোনার। বিশেষ করে লেভান্ডভস্কি যখন ক্যারিয়ারের শেষ সময়ে এসে হাজির, তখন ক্লাবটি ভবিষ্যতের জন্য নতুন একজন স্ট্রাইকার খুঁজছে।

আলভারেজ আতলেতিকো মাদ্রিদের হয়ে দুর্দান্ত ছন্দে আছেন। বার্সেলোনার তরুণ তারকারা যেমন লামিন, পেদ্রি আর কুবারসি আগে থেকেই দলকে সামলাচ্ছেন। এখন দরকার একজন নির্ভরযোগ্য গোলদাতার। সেক্ষেত্রে আলভারেজ হতে পারেন উপযুক্ত সমাধান।

২০২৬ সালে অনুষ্ঠেয় নির্বাচনে লাপোর্তার মুখোমুখি হবেন কে বা কারা, তা এখনও নিশ্চিত নয়। তবে তাদের নির্বাচনী প্রতিশ্রুতিতে আলভারেজের থাকার সম্ভাবনা অনেক বেশি। কারণ সম্ভাব্য প্রার্থীদের অনেকেই আলভারেজকে ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে দেখছেন।

এদিকে লাপোর্তাও পালটা চাল খেলতে পারেন তাকে আগেভাগেই দলে ভিড়িয়ে। সেক্ষেত্রে নিজের কাজের তালিকা ভারি হওয়ার পাশাপাশি সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীদের ইশতেহার থেকেও একটা এজেন্ডা সরিয়ে দেওয়া যাবে। সে সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না আদৌ।

আলভারেজকে অবশ্য আতলেতিকো মাদ্রিদ থেকে বার্সায় নেওয়া সহজ হবে না। তিনি ক্লাবে আর শহরে নিজেকে পুরোপুরি মানিয়ে নিয়েছেন। ম্যানচেস্টার সিটিতে সফল হলেও সেখানে সব সময় পাদপ্রদীপের আলোটা ভাগাভাগি করতে হয়েছে। কিন্তু আতলেতিকোতে ডিয়েগো সিমিওনের অধীনে তিনি দলে প্রধান তারকা হয়ে উঠেছেন।

আতলেতিকো জানে আলভারেজ তাদের জন্য কতটা মূল্যবান। তাই তাকে ছাড়তে চাইবে না সহজে। তবুও বার্সেলোনার জন্য ভবিষ্যতে আক্রমণের নেতৃত্ব দেওয়ার মতো খেলোয়াড় দরকার। আর সেই চাবিকাঠি হতে পারেন আলভারেজ। আর সে কারণেই তাকে পেতে প্রাণপণ চেষ্টাটা করবে বার্সা, জানাচ্ছে মার্কা।

 

 

কিউএনবি/আয়শা/২৭ এপ্রিল ২০২৫,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit