বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

বল হাতে ব্যর্থ রিশাদ, হারল তার দলও

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ৯৯ Time View

স্পোর্টস ডেস্ক : টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে লাহোর। মাত্র ৪৫ রানে ৬ উইকেট হারায় দলটি, অষ্টম ওভারেই নামতে হয় রিশাদকে। শুরুতে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেন তিনি। প্রথম ৮ বলে আসে মাত্র ২ রান। দশম ওভারে হুসাইন তালাতকে ছক্কা হাঁকিয়ে খানিকটা স্বস্তি ফেরান, এরপর শেষ বলেও মারেন চার। তবে সেই ছন্দ ধরে রাখতে পারেননি। পরের ওভারে আলজারি জোসেফের বলে বড় শট খেলতে গিয়ে মোহাম্মদ হারিসের হাতে ক্যাচ দেন।

লাহোরের পক্ষে সবচেয়ে উজ্জ্বল ছিলেন সিকান্দার রাজা। তার ৫২ রানের ইনিংসই দলকে কোনো রকমে ১২৯ রানে পৌঁছাতে সাহায্য করে। পেশোয়ারের হয়ে ১৫ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন আলজারি জোসেফ। দুইটি করে উইকেট পেয়েছেন লুক উড এবং হুসাইন তালাত। জবাবে ব্যাট করতে নেমে পেশোয়ার শুরুতে কিছুটা চাপে পড়লেও দ্রুত ঘুরে দাঁড়ায়। রিশাদ নবম ওভারে বোলিংয়ে আসেন, তবে দুটি ওভারেই দেন যথাক্রমে ৭ ও ১১ রান। এরপর আর তাকে বোলিংয়ে আনেননি লাহোরের অধিনায়ক।

বাবর আজম ৪২ বলে অপরাজিত ৫৬ এবং হুসাইন তালাত ৩৭ বলে অপরাজিত ৫১ রান করে ২০ বল হাতে রেখেই দলের জয় নিশ্চিত করেন। এই জয়ে ৫ ম্যাচে পেশোয়ার জালমির দ্বিতীয় জয় এটি। বিপরীতে, লাহোর ৫ ম্যাচে হেরেছে তিনটিতেই। টেবিলের শীর্ষে আছে ইসলামাবাদ ইউনাইটেড ১০ পয়েন্ট নিয়ে, দ্বিতীয় স্থানে করাচি কিংস।

 

 

কিউএনবি/আয়শা/২৫ এপ্রিল ২০২৫,/দুপুর ২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit