সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম
সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির ভারত সিরিজ আয়োজন করতে চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর চীন সফরের ফল বাস্তবায়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ সিইআইজেড : চীনা রাষ্ট্রদূত মাটিরাঙ্গা জোনের উদ্যােগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে  ফলজ, বনজ, ঔষধী গাছের চারা বিতরণ।

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকবে কাতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১৪৬ Time View

ডেস্ক নিউজ : রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানি।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) আর্থনা সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে এ আশ্বাস দেন তিনি।

বৈঠকে বাংলাদেশ-কাতার সম্পর্ক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় ড. ইউনূস রোহিঙ্গা সংকট সমাধানে কাতারের সহযোগিতা কামনা করলে কাতারের প্রধানমন্ত্রী এ বিষয়ে সহমত প্রকাশ করেন এবং বাংলাদেশের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

এছাড়াও, বৈঠকে ফিলিস্তিন ইস্যুতে বিশ্ব নেতৃবৃন্দের নীরবতাকে দুঃখজনক বলে মন্তব্য করেন ড. ইউনূস। কাতারের প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের অবস্থানের প্রশংসা করেন এবং দেশের সংস্কার ও পুনর্গঠনে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।

কিউএনবি/অনিমা/২৪ এপ্রিল ২০২৫,/রাত ১০:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit