রবিবার, ১৭ মে ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে জিনের বাদশা সাইফুল ও খায়রুল মাদক সহ গ্রেফতার প্রথম দিন শেষে ২৫৭ রানে পিছিয়ে পাকিস্তান ইরান অন্তহীন ধৈর্য ধরবে না: খামেনির উপদেষ্টা দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে : অর্থমন্ত্রী গাজীপুরে পাঁচ খুন: অভিযুক্ত ফোরকানের লাশ পদ্মা থেকে উদ্ধার পশ্চিমবঙ্গ সরকারকে মির্জা ফখরুল : বাংলাদেশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেবেন না মওলানা ভাসানী ফারাক্কা লংমার্চ করেছে, প্রয়োজনে আমরা সীমান্ত লংমার্চের ঘোষণা দিবো: নাহিদ ইসলাম ব্যাংককে পণ্যবাহী ট্রেন-বাস সংঘর্ষে নিহত কমপক্ষে ৮ জিলহজের প্রথম ১০ দিনে বেশি বেশি নেক আমল করুন: সৌদির গ্র্যান্ড মুফতি হাম উপসর্গে আরো ২ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৪৫০

মন খারাপের দিনে কোন কাজ করবেন না?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১৭৯ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : আমাদের জীবন জুড়ে চলে নানা লড়াই। কত ওঠানামা পেরিয়ে সফল হতে হয়- সেক্ষেত্রে প্রত্যেক মানুষের সংগ্রাম আলাদা। পৃথিবীতে এমন কোনও মানুষ নেই যিনি খারাপ সময় বা মন খারাপের মুখোমুখি হননি। 

আসলে মন খারাপের কোনও নির্দিষ্ট সমীকরণ নেই। ঘুম থেকে উঠেও কারও মন খারাপ হতে পারে। কেউ আবার অফিসে, পথে-ঘাটে কোনও পরিস্থিতির কারণে মন খারাপের শিকার হতে পারেন। এই অবস্থায় কোন কাজগুলো করা ঠিক হবে সেই নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন-

১. শরীরের দিকে খেয়াল রাখা সবথেকে গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত ঘুম হয়েছে কিনা, যথেষ্ট পরিমাণে পানিজল খেয়েছেন কিনা, সুষম খাদ্য গ্রহণ করেছেন কিনা এবং অতি অবশ্যই কিছু শরীরচর্চা বা কমপক্ষে একটু হাঁটাহাঁটি করেছেন কিনা, এই কয়েকটি কাজে শুধু শরীর নয়, মন ও ভাল থাকে।

২. সারাদিনের চেকলিস্ট নতুন করে তৈরি করুন। মন খারাপ থাকলে জোর করে কোনও কাজ করবেন না। এতে সমস্যা বাড়বে। স্ট্রেসে থাকলে প্রোডাক্টিভিটি থেকে একটু দূরে থাকা ভাল। আপনার মন শান্ত থাকলে তবেই আপনি কাজে ফোকাস করতে পারবেন।

৩. এই সময়ে বড় সিদ্ধান্ত নেবেন না। তা সে কাজ নিয়েই হোক বা ব্যক্তিগত কোনও বিষয়। সময় সুযোগ বুঝে বাইরে একটু হেঁটে আসুন। বাড়ির ছাদেও যেতে পারেন। প্রকৃতির মধ্যে থাকলে মন ভাল হবে নিমেষেই।

৪. কাছের বন্ধুদের সঙ্গে কথা বলুন, বা কফি ডেটে সময় কাটান। সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন। যত বেশি সম্ভব বিশ্রাম নিন।

কিউএনবি/অনিমা/২৪ এপ্রিল ২০২৫,/সকাল ৮:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit