মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

কাশ্মীরে হামলা : মোদিকে ফোন করে যা বললেন ডোনাল্ড ট্রাম্প

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৬০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীরের পাহেলগাঁওয়ে পর্যটকদের ওপর সশস্ত্র হামলায় প্রাণ গেছে অন্তত ২৬ জনের। এই ভয়াবহ ঘটনার পর বিশ্ব নেতারা প্রতিক্রিয়া জানিয়েছেন। হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মোদিকে সমবেদনা জানান এবং অপরাধীদের বিচারের আওতায় আনতে ভারতের প্রতি তার পূর্ণ সমর্থনের কথা জানান।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে জানান, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত ও যুক্তরাষ্ট্র এক সঙ্গে কাজ করবে।’ 

এর আগে মঙ্গলবার ট্রাম্প তার  মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি বার্তা দিয়ে বলেন, ‘কাশ্মীরের খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র বলিষ্ঠভাবে ভারতের পাশে রয়েছে।’

কাশ্মীরের এই হামলায় প্রতিক্রিয়া জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। এছাড়া সৌদি আরব, ইসরায়েল, ইতালি, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশ হামলার নিন্দা জানিয়েছে এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।

ঘটনার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার নির্ধারিত সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে রাতেই দেশে ফিরেছেন। পাশাপাশি, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শ্রীনগরে পৌঁছে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

উল্লেখ্য, মঙ্গলবার বিকালে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পাহেলগাঁওয়ের বৈসারন এলাকায় পর্যটকদের ওপর  হামলা চালায় সশস্ত্র বন্দুকধারীরা। নিহতদের মধ্যে দুজন বিদেশি রয়েছেন—একজন সংযুক্ত আরব আমিরাতের এবং অন্যজন নেপালের নাগরিক।

কিউএনবি/অনিমা/২৪ এপ্রিল ২০২৫,/সকাল ৭:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit