শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

দুর্গাপুরে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ৬২ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে পারি ডেভেলপমেন্ট নিরাপদ প্রজেক্ট এর আয়োজনে গ্রামীণ নারীদের জীবনমান উন্নয়নে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বুদবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে কানাডিয়ান ফুডগেইনস ব্যাংক এন্ড ওয়ার্ল্ড রিনিউ ইউএসএ ও কানাডা এর অর্থায়নে এ মেশিন বিতরণ করা হয়।

বিতরণ পুর্ব আলোচনা সভায় পারি ময়মনসিংহ বিভাগের নির্বাহী পরিচালক গাব্রিয়েল রোজারিও এর সভাপতিত্বে, প্রজেক্ট ম্যানেজার কমল পালের সঞ্চালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাভিদ রেজওয়ানুল কবীর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা মো. রাফিউল ইসলাম তালুকদার, কৃষি অফিসার নিপা বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বজলুর রহমান আনছারি, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ইসলাম মীম, যুব উন্নয়ন কর্মকর্তা আবুল খায়ের নুর মোহাম্মদ প্রমুখ।

সেলাই মেশিন প্রাপ্ত সালমা আক্তার বলেন, আমার স্বামী গ্রামের একজন ক্ষুদ্র ব্যবসায়ী। আমার একটি সেলাই মেশিনের খুব দরকার ছিল। টাকার অভাবে সেলাই মেশিন কিনতে পারি নাই। পারি ডেভেলপমেন্ট থেকে সেলাই মেশিনের উপরে প্রশিক্ষণ নিয়েছি, কিন্তু মেশিন না থাকায় টাকা উপার্জন করতে পারি নাই। তারা আমাকে একটি নতুন সেলাই মেশিন কিনার জন্য অর্থ সহায়তা করেছে। এখন এই সেলাই মেশিন দিয়ে প্রতিমাসেই টাকা উপার্জন করে নিজের সংসারে অবদান রাখার সুযোগ পাচ্ছি। ধন্যবাদ জানাই পারি সংস্থা কে।

প্রধান অতিথি নাভিদ রেজওয়ানুল কবীর বলেন, সমাজের অসহায় নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতেই সেলাই মেশিন বিতরণের যে উদ্যোগ নিয়েছে পারি ডেভেলপমেন্ট আমি তাদের ধন্যবাদ জানাই। দুর্গাপুর উপজেলা যে দুটি ইউনিয়ন বেছে নেয়া হয়েছে এজন্যও আমি তাদের কাছে কৃতজ্ঞ। উপজেলা প্রশাসন সকল ভালো কাজে সকলের পাশে থাকবে। এই মানবিক কাজে পাশে থাকা সবাইকে আমি ধন্যবাদ জানাই।

 

 

কিউএনবি/আয়শা/২৩ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৭:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit