মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

অন্য ক্লাবের দায়িত্ব নিলে জাবিকে বাধা দিবে না লেভারকুসেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ৪৯ Time View

স্পোর্টস ডেস্ক : গত মৌসুমে চাবি সফলতা দেখে বায়ার্ন মিউনিখ ও লিভারপুলের মতো ক্লাব আগ্রহ দেখিয়েছিল তার প্রতি। তবে তাদের থেকে এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। যখন গুঞ্জন উঠেছিল, আনচেলত্তি রিয়াল ছেড়ে ব্রাজিলের কোচ হচ্ছে তখন জাবিকেই প্রথম পছন্দ ছিল লস ব্লাঙ্কোসদের। তবে শেষ পর্যন্ত আনচেলত্তিও আর রিয়াল ছাড়েননি, এদিকে লেভারকুসেনেই থেকে যান জাবি।

তবে চলতি মৌসুমে লিগ শিরোপা হওয়ার আর সম্ভাবনা নেই বললেই চলে লেভারকুসেনের। মৌসুমে এখনও ৪ ম্যাচ বাকি থাকলেও, টেবিলটপার বায়ার্ন থেকে ৮ পয়েন্টে পিছিয়ে আলোনসোর দল। অপরদিকে চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেছে রিয়াল মাদ্রিদ। লিগ শিরোপা জেতাও অনেক কঠিন তাদের জন্য। এমন অবস্থায় গুঞ্জন শোনা যাচ্ছে, আগামী মৌসুমে আনচেলত্তিকে সরিয়ে জাবিকে কোচ করতে চায় রিয়াল মাদ্রিদ। আর লেভারকুসেনের প্রধান নির্বাহী কারো স্পেনে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, আলোনসোকে পেতে তার সাবেক ক্লাবগুলোর কেউ প্রস্তাব দিলে আলোচনার জন্য প্রস্তুত তারা।

কারো বলেন, ‘আমাদের মধ্যে একটি সম্মানজনক চুক্তি আছে। যে দলগুলোর হয়ে তিনি খেলেছেন, তাদের মধ্যে কেউ যদি ক্লাবে আসে, তাহলে আমরা বসে তাদের সঙ্গে কথা বলব এবং আমরা কোনো বাধা সৃষ্টি করব না।’এদিকে লেভারকুসেনের প্রধান নির্বাহী এটাও জানিয়েছেন, আলোনসোর সঙ্গে ভবিষ্যৎ নিয়ে এখনও কথা বললেননি তারা। তবে পরের মৌসুমে আলোনসোকে নিজেদের কোচ মেনেই পরিকল্পনা সাজাচ্ছে তারা।

কারো বলেন, ‘কোচের পদটি একটি ক্লাবের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা সত্যি যে, আমরা তাকে সঙ্গে ভেবেই পরবর্তী মৌসুমের জন্য প্রস্তুতি নিচ্ছি। (তিনি অন্য ক্লাবে যেতে চান কি-না) সিদ্ধান্তটি আগামী তিন বা চার সপ্তাহের মধ্যে নিতে হবে, খুব বেশি সময় নেয়া যাবে না। এই মুহূর্তে তেমন কিছুই নেই, তবে আগামী তিন বা চার সপ্তাহের মধ্যে আমরা জানতে পারব ক্লাবে কোনো পরিবর্তন আসছে কি না।’

 

 

কিউএনবি/আয়শা/২২ এপ্রিল ২০২৫,/বিকাল ৩:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit