সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় পাহাড় কাটার অপরাধে এক ব্যক্তিকে  ৫০ হাজার টাকা জরিমানা। মাটিরাঙ্গায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। ফুলবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিত করণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত॥ শরীয়তপুরে ফ্যামিলি কার্ড সংগ্রহ সংক্রান্ত প্রেস কনফারেন্স তুরস্কে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭ মাটিরাঙ্গায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স নরসিংদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী সাখু গ্রেপ্তার তুরস্কের ক্লাবে ইতিহাস গড়লেন সালাহ প্রেমের মাঠেও লাল কার্ড দেখলেন ভিনিসিয়ুস! ৩ মাসেই শেষ ‘সেকেন্ড ইনিংস’

রাঙামাটিতে ডেভিল হান্টে সাবেক ছাত্রলীগ নেতা বাপ্পি গ্রেফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ৭১ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটিতে চর্টার সেলে নিয়ে নির্যাতনকারী ও নিষিদ্ধ ঘোষিত  ছাত্রলীগ নেতা হাবিবুুর রহমান বাপ্পী(৩৪)কে গ্রেফতার করেছে কোতোয়ালি থানার পুলিশ।  গতকার সোমবার বিকালে রাঙামাটি শহরের প্রবেশমূখ মানিকছড়ি চেকপোস্ট থেকে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছেন, সারা দেশের ন্যায় ডেভিল হান্ট অভিযানে এই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।  এছাড়াও তার বিরুদ্ধে স্থানীয় লোকজনের একাধিক অভিযোগ রয়েছে।  ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে নিরীহ অসহায় লোকজনদের বিভিন্ন ভাবে নির্যাতন ও হয়রানিসহ নানা রকম অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। 

স্থানীয়রা জানান, রাঙামাটি শহরের আলম ডক ইয়ার্ড এলকার আব্দুল করিম বালির ছেলে হাবিবুুর রহমান বাপ্পী। সে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ রাঙামাটি জেলা শাখার সাবেক সহ-সভাপতি। আওয়ামী লীগ সরকারের আমলে জেলা বিএনপি কার্যালয় সংলগ্নে সাফা টাওয়ারের নিচতলায় একটি টর্চার সেল বানিয়ে স্থানীয় লোকজনকে সেখানে নিয়ে বেঁধে রেখে নির্যাতন চালাতেন। আদায় করতেন মোটা অংকের টাকা। আর টাকা দিতে অপারগতা শিকার করলে অমানবিক নির্যাতন চালাতেন। কয়েক মাস আগে এই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন ক্ষুদ্ব জনতা।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সাহেদ উদ্দিন জানান, সোমবার বিকালে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ডেভিল হান্ট অভিযানে চালিয়ে শহরের প্রবেশমূখ মানিকছড়ি পুলিশ চেকপোস্ট হতে সাবেক ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান বাপ্পীকে গ্রেফতার করে কোতোয়ালি থানায় সোপর্দ করে। মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হবে।

কিউএনবি/অনিমা/২২ এপ্রিল ২০২৫,/দপুর ২:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit