বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম
শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের ৩ তেলবাহী জাহাজ বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত সুপারিশের দাবিতে স্মারকলিপি হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপাল দেশের রিজার্ভ আরও বেড়ে ৩৫.৮০ বিলিয়ন ডলার বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড

ভিসাপ্রত্যাশীদের ফের সতর্ক করল মার্কিন দূতাবাস

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১০৪ Time View

ডেস্ক নিউজ : ভিসাপ্রত্যাশীদের আবারো সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। এই পর্যায়ে ভিসা মূল্যায়ন প্রক্রিয়ায় কোনো ধরনের ভুয়া নথিপত্র দাখিল করলে এখন থেকে যুক্তরাষ্ট্র কোনো ভিসা দেবে না বলে জানানো হয়।

শনিবার (১৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজেও এ কথা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

মার্কিন দূতাবাস বলেছে, ভুয়া নথিপত্র দাখিলকারী আবেদনকারীদের কোনো ভিসা দেওয়া হয় না। ভিসা মূল্যায়ন প্রক্রিয়ায় জাতীয় নিরাপত্তার সর্বোচ্চ মান বজায় রাখতে যুক্তরাষ্ট্র সরকার দৃঢ় প্রতিজ্ঞ। যতক্ষণ না সব ধরনের নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্বেগের সমাধান হয়, ততক্ষণ পর্যন্ত কোনো ভিসা ইস্যু করা হয় না।

তারা বলেছে, ভুয়া নথিপত্র দাখিলকারী আবেদনকারীদের কোনো ভিসা দেওয়া হয় না। যারা এরূপ কর্মকাণ্ড করে থাকেন তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী ও সংশ্লিষ্ট দেশেও আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

এর আগে গত ১৩ এপ্রিল আরেক বার্তায় ভিসা জালিয়াতি নিয়ে সতর্ক করা হয়েছিল। তখন বলা হয়েছিল, ভিসা জালিয়াতি করলে স্থায়ীভাবে বাতিল হতে পারে। ভিসা জালিয়াতির পরিণতি অত্যন্ত গুরুতর।

মিথ্যা বলা বা ভুয়া নথিপত্র জমা দিলে যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনের আওতায় আপনার ভিসা স্থায়ীভাবে বাতিল হতে পারে। এর অর্থ আপনি আর কখনো যুক্তরাষ্ট্রে যেতে পারবেন না।

কিউএনবি/অনিমা/১৯ এপ্রিল ২০২৫,/রাত ৯:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit