বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

কাতার সফরে প্রধান উপদেষ্টার সঙ্গী হচ্ছেন চার নারী ক্রীড়াবিদ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৯৩ Time View

স্পোর্টস ডেস্ক : আগামী সোমবার চার দিনের রাষ্ট্রীয় সফরে কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সেখানে আর্থনা সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে তার। এই সফরে প্রধান উপদেষ্টার সঙ্গী হচ্ছেনদেশের চার নারী ক্রীড়াবিদ। তারা হলেন- ফুটবলার আফঈদা খন্দকার ও ⁠শাহেদা আক্তার এবং ক্রিকেটার সুমাইয়া আক্তার ও শারমিন সুলতানা।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবারই প্রথম কোনো সরকার প্রধানের রাষ্ট্রীয় সফরে সঙ্গী হতে যাচ্ছেন নারী ক্রীড়বিদদের একটি দল। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তার সফরসঙ্গী হতে যাওয়া চার ক্রীড়াবিদ। বাংলাদেশের এই নারী ক্রীড়াবিদদের প্রধান উপদেষ্টার সঙ্গে কাতার সফরের আমন্ত্রণ জানিয়েছে কাতার ফাউন্ডেশন।

রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ পেয়ে উচ্ছ্বসিত চারজন ক্রীড়াবিদ। তারা বলেন, ‘আমরা এ সফরের আমন্ত্রণ পেয়ে ভীষণ আনন্দিত এবং আমাদের টিমমেটরাও আমাদের এ আমন্ত্রণে উচ্ছ্বসিত।’ নারী ক্রীড়াবিদদের এ সফর সফল করতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দেন মুহাম্মদ ইউনূস।

 

 

কিউএনবি/আয়শা/১৯ এপ্রিল ২০২৫,/রাত ৯:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit