বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

মনিরামপুরে ঘের খননকালে দুইজনকে লাখ টাকা জরিমানা,২ টি ষ্কেভেটর জব্ধ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১৮০ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর): যশোরের মনিরামপুরে ঝাপা বাওড়ের পাশে (আগাড়) অবৈধভাবে ঘের খননকালে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে দুইজনকে একলাখ টাকা জরিমানা করেন। এছাড়াও মাটিকাটা দুইটি ষ্কেভেটর মেশিন জব্ধ করেন। শুক্রবার দুপুরে উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নিয়াজ মাখদুমের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এসিল্যান্ড অফিস ও এলাকাবাসী সূত্রে জানাযায়, দীর্ঘদিন ধরে ঝাপা বাওড়, টেকারঘাট মুক্তেশ^রী নদী, জয়পুর, মাছনা, বাকোশপোল এলাকায় নদীসহ বিভিন্ন স্থানে অবৈধভাবে মাটি কেটে ঘের নির্মান ও বালু উত্তোলন করা হচ্ছে। অভিযোগ রয়েছে এলাকার একটি প্রভাবশালী চক্র একাজে লিপ্ত রয়েছে।

প্রশাসন থেকে বার বার সতর্ক করা হলেও চক্রটি যেন থামছেইনা। ফলে প্রশাসন এবার অবৈধ মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ শুরু করেছে। উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নিয়াজ মাখদুমের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত শুক্রবার দুপুরে উপজেলার ঝাপা বাওড়ের পাশে(আগাড়) অভিযান চালিয়ে দুইটি অবৈধ ঘের কাটা বন্ধ করে দেন। এছাড়াও ঘের মালিক মিজানুর রশিদসহ দুইজনকে একলাখ টাকা জরিমানা ও দুইটি ষ্কেভেটর মেশিন জব্ধ করেন। বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিয়াজ মাখদুম জানান, অবৈধ মাটি ও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

কিউএনবি/অনিমা/১৮ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৭:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit