শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম

হোয়াইট হাউস ছাড়ার পর প্রথম ভাষণে ট্রাম্পকে একহাত নিলেন বাইডেন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ৯২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ক্ষমতায় আসার পর ডোনাল্ড ট্রাম্পের নীতি নিয়ে, বিশেষ করে সামাজিক সুরক্ষা বিষয়ক নীতির কঠোর সমালোচনা করলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জানুয়ারিতে প্রেসিডেন্ট পদ ছাড়ার পর মঙ্গলবার শিকাগোতে প্রথম জনসভায় বক্তব্য রাখেন তিনি।

যুক্তরাষ্ট্রে প্রায় সাত কোটি ৩০ লাখ মানুষকে বাৎসরিক ভাতা দেওয়া হয়। এর জন্য খরচ হয় বছরে এক লাখ ৪০ হাজার কোটি মার্কিন ডলার। অশীতিপর এই সাবেক প্রেসিডেন্ট বলেন, ১০০ দিনেরও কম সময়ে এই নতুন প্রশাসন অকল্পনীয় ক্ষতি করেছে। সামাজিক সুরক্ষার উপর কোপ বসিয়েছে। বাইডেন বলেন, সামাজিক সুরক্ষা কেবলমাত্র একটি সরকারের নীতি নয়, বরং সামগ্রিকভাবে দেশের প্রতি দায়বদ্ধতা।

ট্রাম্পের নাম না করে তিনি প্রেসিডেন্টকে ‘এই লোক’ বলে সম্বোধন করেন। তার বক্তব্য চলাকালীন একাধিকবার তাকে থামতে দেখা যায়। বার্ধক্যজনিত কারণে বাইডেন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে অব্যাহতি নেন। অন্যদিকে, সামাজিক সুরক্ষা খর্ব করার বিষয়টি অস্বীকার করেছে হোয়াইট হাউস। ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিভিট বলেন, যুক্তরাষ্ট্রের করদাতা নাগরিকদের প্রতি ট্রাম্প দায়বদ্ধ। তাদের সামাজিক সুরক্ষার সুযোগ দেওয়া হচ্ছে।

 

কিউএনবি/আয়শা/১৬ এপ্রিল ২০২৫,/বিকাল ৪:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit