বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

ওয়াইট হাউসের প্রেস সচিবের পোশাক নিয়ে চীনা রাষ্ট্রদূতের খোঁচা!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৬৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ওয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিটের পরনের পোশাক চীনে তৈরি বলে দাবি করেছেন এক চীনা রাষ্ট্রদূত। ওই রাষ্ট্রদূতের সামাজিক যোগাযোমাধ্যমের পোস্ট প্রকাশ্যে আসতেই এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা।

জানা গেছে, ইন্দোনেশিয়া নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝাং ঝিশেং সম্প্রতি লেভিটের একটি ছবি পোস্ট করেন। সেই ছবিতে ওয়াইট হাউসের প্রেস সচিবের পরনে একটি লাল পোশাক দেখা যাচ্ছে। সেই পোশাকের গলা এবং দুই বুক পকেটের কাছে রয়েছে কালো রঙের লেস! বিতর্কের সূত্রপাত ওই লেস নিয়ে। দাবি করা হচ্ছে, পোশাকের ওই লেইসটি চীনের মাবুজেনের একটি কারখানায় তৈরি।

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। সম্প্রতি দুই দেশের মধ্যে শুরু হওয়া বাণিজ্যযুদ্ধ চরম পর্যায়ে পৌঁছেছে। ট্রাম্প চীনা পণ্যের ওপর বাড়তি শুল্ক ধার্য করার সিদ্ধান্ত ঘোষণার পর ট্রাম্পকে জবাব দিতে মার্কিন পণ্যের ওপরও শুল্কের পরিমাণ বাড়িয়েছে চীন। কয়েক দিন আগেই আমেরিকার বাজারে চীনা পণ্যের ওপর ১৪৫ শতাংশ শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। সেই সিদ্ধান্ত প্রকাশ্যে আসতে পাল্টা জবাব দেয় বেইজিংও। শুক্রবার তারা ঘোষণা করে, ৮৪ নয়, এবার থেকে মার্কিন পণ্যের ওপর ১২৫ শতাংশ আমদানি শুল্ক ধার্য করা হচ্ছে। একই সঙ্গে শেষ পর্যন্ত লড়াই করার কথাও শোনা যাচ্ছে চীন প্রশাসনের গলায়।

আমেরিকার শুল্কনীতি নিয়ে চীনকে কটাক্ষের সুর শোনা গেছে লেভিটের গলাতেও। সেই তার পরনেই চীনের তৈরি পোশাক কেন, প্রশ্ন তুলছেন অনেকেই। যদিও ওই পোশাক যে চীনের কোম্পানিতেই তৈরি, তা নিশ্চিত করেননি লেভিট বা মার্কিন প্রশাসনের কোনও কর্তাব্যক্তি। সূত্র: আইরিশ স্টারগালফ টুডেএনডিটিভিমানি কন্ট্রোল

কিউএনবি/অনিমা/১৫ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৬:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit