শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম
চিরাগের সাথে সম্পর্ক নিয়ে মুখ খুললেন কঙ্গনা কেন ইরান যুদ্ধ নিয়ে পশ্চিমা বিশ্বে নেই বড় কোনো প্রতিবাদ, নেপথ্যে কী? রাষ্ট্রপতি হওয়ার প্রশ্নে যা বললেন মির্জা ফখরুল ইরানকে ‘সঠিক পথ’ বেছে নেয়ার আহ্বান মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর ইমামতি প্রসঙ্গে রুমিন ফারহানার নামে ভুয়া মন্তব্য প্রচার প্রধানমন্ত্রীর পরিবারের নববর্ষ উদযাপনের প্রচারিত ছবিটি এআই দিয়ে তৈরি যুক্তরাষ্ট্রের পক্ষে ‘মনস্তাত্ত্বিক অপারেশন’ চালাচ্ছে রয়টার্স: ইরান ভারত থেকে ৫ হাজার টন ডিজেল পাম্পিং শুরু ১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া অবসর নিতে চান মির্জা ফখরুল, মহাসচিব পদে ‘পরিবর্তনের’ ইঙ্গিত

বাবর আজমের সঙ্গে ব্যাটিং উপভোগ করেন সাইম আইয়ুব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৫৫ Time View

স্পোর্টস ডেস্ক : ক্যারিয়ারের কঠিন এক সময় পার করছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজম। একদিকে জাতীয় দলের দুরবস্থা, সঙ্গে নিজের পারফরম্যান্সও আহামরি নয়। সবমিলিয়ে বেশ চাপেই আছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। কঠিন সময়ে অবশ্য সতীর্থদের পাশে পাচ্ছেন তিনি। জাতীয় দল এবং পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ক্লাব পেশোয়ার জালমিতে বাবরের সতীর্থ সাইম আইয়ুব। সম্প্রতি এক সাক্ষাৎকারে বাবরকে প্রশংসায় ভাসিয়েছে চোট কাটিয়ে দীর্ঘদিন পর মাঠে ফেরা ২২ বছর বয়সি এই ক্রিকেটার।

বাবরের কাছ থেকে অনেক সহায়তা পান জানিয়ে সাইম গণমাধ্যমকে বলেছেন, ‘গত দুই বছরে আমি বাবর ভাইকে নিয়ে অনেক কথা বলেছি। তিনি সবাইকে সমানভাবে সম্মান করেন এবং ব্যাটিং পার্টনারশিপকে উপভোগ্য করে তোলেন। আমি সবসময় যার সঙ্গে ব্যাটিং করি, তার অনুযায়ী আমার কৌশল ঠিক করি।’চলতি বছরের শুরুর দিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালে গোড়ালিতে চোট পান সাইম।

সে চোটের কারণে পাকিস্তানে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হয়নি তার। সে কঠিন সময় পার করে মাঠে ফেরার পর ক্রিকেট আরও বেশি উপভোগ করছেন জানিয়ে সাইম যোগ করেন, ‘এই কঠিন সময়ে পিসিবি আমাকে দারুণভাবে সহায়তা করেছে। এখন আমি আবার মাঠে ফিরেছি এবং আগের চেয়েও বেশি ক্রিকেট উপভোগ করছি – আমি সবকিছু মিস করেছিলাম: মাঠের পরিবেশ, ব্যাটিং, বোলিং, আর ফিল্ডিং।’

 

 

কিউএনবি/আয়শা/১৫ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit