শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক দুর্গাপুরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ চৌগাছায় জামায়াতের পথসভায় দেশ শতভাগ দূর্নীতি চাঁদাবাজ মুক্ত হবে ও কৃষক ভাইয়েরা বিনাসুদে ঋণ পাবেন ডাক্তার মোসলেহ উদ্দিন ফরিদ বিশ্বকাপ ইস্যুতে আইসিসির দ্বিমুখী আচরণে হতাশ বিদেশি সাংবাদিক নেত্রকোনায় ইমাম সম্মেলন ভোটার উদ্বুদ্ধকরণে লক্ষ্যে ভূরুঙ্গামারীতে জামায়াতের নির্বাচনী গণমিছিল আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দদের সাথে থানা শ্রমিক দলের মতবিনিময় সভা  নওগাঁর ৬টি আসনে ৩২ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ; প্রচারণা শুরু কাল ক্রীড়া উপদেষ্টার সঙ্গে ক্রিকেটারদের বৈঠক চলছে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আশুলিয়ায় ছাত্রদলের দোয়া ও মিলাদ  

হজযাত্রীদের জন্য ফের নতুন নির্দেশনা দিলো সৌদি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৫৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হজযাত্রীদের নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব। চলতি বছরে হজের উদ্দেশে যেসব যাত্রী বৈধ নথি বা পারমিট ছাড়া সৌদিতে যাবেন, তাদেরকে থাকার জায়গা না দিতে মক্কার সব হোটেল, মোটেল, রেস্টহাউস ও স্থানীয় বাসিন্দাদের নির্দেশ দিয়েছে দেশটির সরকার। সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয় এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। খবর গালফ নিউজের।

বিবৃতিতে বলা হয়েছে, আগামী ২৯ এপ্রিল থেকে এ নির্দেশ কার্যকর হবে। মেয়াদ শেষ হবে হজ সমাপ্ত হওয়ার পর। নির্দেশ পালন হচ্ছে কি না, যাচাই করতে মক্কার আবাসিক এলাকাগুলোতে নিয়মিত টহল দেবেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এতে আরও বলা হয়েছে, জননিরাপত্তা ও হজের পবিত্রতার স্বার্থে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মক্কার হোটেল-মোটেল-রেস্টহাউসের মালিক ও স্থানীয় বাসিন্দাদের নতুন এ নিয়ম মেনে চলতে আদেশ দিয়েছে সরকার। কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি সরকারি আদেশ নাম মানার প্রমাণ পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে পর্যটন মন্ত্রণালয়ের বিবৃতিতে।

প্রতি বছর হজের মৌসুমে লাখ লাখ মুসল্লি হজ করতে সৌদি আসেন। তবে তাদের সবাই যে বৈধভাবে আসেন তা নয়। অনেকেই প্রয়োজনীয় নথি ব্যতীত প্রবেশ করেন সৌদিতে। তাদের একটি অংশ আবার স্থায়ীভাবে সেখানেই থেকে যাওয়ার চেষ্টা করেন।

সাম্প্রতিক বছরগুলোতে এই নথিবিহীন অভিবাসীদের ব্যাপারে কঠোর নীতি নিয়েছে সৌদি আরব। অবৈধ অভিবাসীদের ধরতে নিয়মিত অভিযান পরিচালনা করছে দেশটির সরকার। যেসব উমরাহযাত্রীর ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদেরকে আগামী ২৯ এপ্রিলের মধ্যে সৌদি ত্যাগের নির্দেশও দেওয়া হয়েছে।

কিউএনবি/অনিমা/১৫ এপ্রিল ২০২৫,/বিকাল ৫:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit