বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার: প্রধানমন্ত্রী শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের ৩ তেলবাহী জাহাজ বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত সুপারিশের দাবিতে স্মারকলিপি হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপাল দেশের রিজার্ভ আরও বেড়ে ৩৫.৮০ বিলিয়ন ডলার বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী

ফিলিস্তিনি কর্তৃপক্ষকে ১.৬ বিলিয়ন ইউরো দেবে ইউরোপীয় ইউনিয়ন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১১২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য প্রায় ১.৬ বিলিয়ন ইউরোর (১.৮ বিলিয়ন ডলার) তিন বছরের প্যাকেজের মাধ্যমে আর্থিক সহায়তা বৃদ্ধি করবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মধ্যপ্রাচ্যের জন্য দায়িত্বপ্রাপ্ত ইউরোপীয় কমিশনার ডুবরাভকা সুইকা রয়টার্সকে এক সাক্ষাৎকারে এ কথা জানান।

ডুবরাভকা সুইকা বলেছেন, এই আর্থিক সহায়তা ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কারের সঙ্গে সঙ্গেই চলবে। কারণ আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফিলিস্তিনের সরকারি জোট ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ)-এর বিরুদ্ধে সমালোচকদের দুর্নীতি এবং খারাপ শাসনের অভিযোগ রয়েছে।

সুইকা বলেন, ‘আমরা চাই আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) নিজেদের সংস্কার করুক, কারণ সংস্কার না করলে তারা যথেষ্ট শক্তিশালী এবং বিশ্বাসযোগ্য হয়ে উঠবে না। কেবল আমাদের জন্যই নয়, বরং ইসরায়েলের জন্যও মধ্যস্থতাকারী হতে পারবে তারা।’

ইইউ ফিলিস্তিনিদের জন্য সবচেয়ে বড় দাতা এবং ইইউ কর্মকর্তারা আশা করছেন, ইসরায়েল এবং হামাস সশস্ত্র গোষ্ঠীর মধ্যে যুদ্ধ শেষ হওয়ার পর পশ্চিম তীর পরিচালনাকারী ফিলিস্তিনি কর্তৃপক্ষও একদিন গাজার দায়িত্ব নিতে পারে।

তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার এখন পর্যন্ত গাজাকে পিএ-এর কাছে হস্তান্তরের বিষয়টি প্রত্যাখ্যান করেছে এবং ইইউর দ্বি-রাষ্ট্রীয় সমাধানের বৃহত্তর লক্ষ্যকে এড়িয়ে গেছে, যার মধ্যে একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা অন্তর্ভুক্ত থাকবে।

সুইকা বলেন, ৬২০ মিলিয়ন ইউরো ফিলিস্তিনি কর্তৃপক্ষের আর্থিক সহায়তা এবং সংস্কারের জন্য, ৫৭৬ মিলিয়ন ইউরো পশ্চিম তীর এবং গাজার স্থিতিস্থাপকতা ও পুনরুদ্ধারের জন্য এবং ৪০০ মিলিয়ন ইউরো ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক থেকে ঋণ হিসেবে আসবে পরিচালনা পর্ষদের অনুমোদন সাপেক্ষে।

তিনি বলেন, গত ১২ বছরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য গড়ে ইইউ সহায়তার পরিমাণ প্রায় ৪০০ মিলিয়ন ইউরো। সুইকা বলেন, আমরা এখন ফিলিস্তিনি কর্তৃপক্ষকে বিশ্বাসযোগ্যভাবে বিনিয়োগ করছি।

কিউএনবি/অনিমা/১৪ এপ্রিল ২০২৫,/রাত ৯:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit