বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী খোলার ঘোষণা : ২০২৭ সালে বিশ্ব বাজারে ‘তেলবন্যা’র আভাস প্রাণঘাতীর পরিবর্তে ‘নন-লিথাল’ অস্ত্র ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছে বিএসএফ “মাদক মুক্ত ফুলবাড়ী চাই” স্লোগানে জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা॥ ফুলবাড়ীতে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত॥ শার্শায় কৃষির সমৃদ্ধি, পুষ্টি উন্নয়ন, উদ্যোক্তা তৈরী ও পরিবেশ বান্ধব চাষাবাদ বিষয়ে পাটনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত ইরানের ‘মাথায় বোমা ফেলা শুরু করব’, কেন বললেন ট্রাম্প? ‘এটা শতভাগ লাল কার্ড’–মেসির ফাউলে রেফারির ভূমিকার সমালোচনা ফুটবল পণ্ডিতের তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ ২৪ ঘন্টায় হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু

আটোয়ারী কিন্ডার গার্টেনের তিন দিনব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৭২ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সুনামধন্য প্রাইভেট শিশু শিক্ষা প্রতিষ্ঠান “ আটোয়ারী কিন্ডার গার্টেন” এর তিন দিনব্যাপি বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আটোয়ারী কিন্ডার গার্টেনের আয়োজনে গত শনিবার (১২ এপ্রিল) থেকে শুরু হয়ে সোমবার(১৪ এপ্রিল) পর্যন্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সকল কর্মসূচি সুষ্ঠভাবে সম্পন্ন হয়।

তিন দিনব্যাপি প্রতিযোগিতায় দৌড়, টেনিস বল ছোড়া, বেলুন ফাটানো, মোরগ লড়াই, ভারসাম্যের দৌড়, অংকের দৌড়, হাতি উড়ে, জল-ডাঙ্গা, ঝুড়িতে বল নিক্ষেপ, পাতিলে বল নিক্ষেপসহ ৬১ টি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিসহ প্রায় তিন শতাধীক প্রতিযোগি অংশ নেয়। এছাড়াও কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, বিতর্ক প্রতিযোগিতা,, দেশের গান, নজরুল ও রবীন্দ্র সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সোমবার ( ১৪ এপ্রিল) পহেলা বৈশাখ বাংলা নববর্ষে আটোয়ারী কিন্ডার গার্টেন চত্বরে সমাপনি অনুষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কিন্ডার গার্টেনের সিনিয়র শিক্ষক ও মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক মোঃ নাজিরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ তৈমুর রহমান। সভায় স্বাগত বক্তব্য রাখেন কিন্ডার গার্টেনের অধ্যক্ষ(ভা.প্রা.) মোঃ বাছেদ আলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যোৎসাহী মোঃ হারুন অর রশিদ প্রমুখ। আলোচনা শেষে অতিথিগণ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করেন।

 

 

কিউএনবি/আয়শা/১৪ এপ্রিল ২০২৫,/রাত ৮:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit