বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:১০ অপরাহ্ন

নরসিংদীর আমদিয়ায় বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত 

মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী প্রতিনিধি 
  • Update Time : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ২১৭ Time View
নরসিংদী প্রতিনিধি : “বাংলার ঐতিহ্য লালন করি, ষোলআনা বাঙালিয়ানা ধারণ করি”—এই স্লোগানকে সামনে রেখে বাংলা নববর্ষ ১৪৩২-কে বরণ করে নিতে নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা।
শোভাযাত্রাটি সকালে ইউনিয়ন পরিষদ মাঠ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন আমদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব আলম। আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব ইকবাল হোসেন, যুবদলের সিনিয়র সহ-সভাপতি হাসিবুর রহমান রমজান, ছাত্রদল নেতা আশিক মিয়া এবং স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
শোভাযাত্রায় আছিয়া তৈয়ব মডেল স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণ উৎসবমুখর পরিবেশ তৈরি করে। তাদের রঙিন পোশাক, মুখে হাসি আর বৈশাখী সাজে আনন্দ ছড়িয়ে পড়ে চারপাশে। এছাড়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশরাও শোভাযাত্রায় অংশ নেন এবং নিরাপত্তা নিশ্চিত করেন।
কিউএনবি/অনিমা/১৪ এপ্রিল ২০২৫,/বিকাল ৩:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit