সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

ইভ্যালির রাসেল-শামীমার তিন বছরের কারাদণ্ড

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ৬২ Time View

ডেস্ক নিউজ : প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আদালত একই সঙ্গে তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন। রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এম. মিসবাহ উর রহমান এ রায় ঘোষণা করেন।

মামলার বাদী মো. রাজিব আদালতে অভিযোগ করেন, ইভ্যালির মাধ্যমে প্রতারণার শিকার হয়ে তিনি অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েন। ১২ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা আত্মসাতের অভিযোগ এনে আসামিদের বিরুদ্ধে বাদী এই মামলা দায়ের করেন। রায়ে বলা হয়, আসামিরা প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের বিশ্বাস ভঙ্গ করেছেন, যা গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয়।

এ রায়ের ফলে ভুক্তভোগীদের মধ্যে কিছুটা হলেও ন্যায়বিচারের অনুভূতি ফিরে আসবে বলে আশা প্রকাশ করেছেন বাদীপক্ষের আইনজীবী আব্দুল হান্নান ভূঁইয়া। প্রসঙ্গত, ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে রাসেল ও শামীমাকে গ্রেফতার করা হয়। পরে তারা দু’জন জামিনে মুক্ত হন।

 

 

কিউএনবি/আয়শা/১৩ এপ্রিল ২০২৫,/রাত ১১:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit