সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

সালাহর রেকর্ডের রাতে শিরোপার আরো কাছে লিভারপুল

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ৪৮ Time View

স্পোর্টস ডেস্ক : গতরাতে ব্রেন্টফোর্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে আর্সেনাল। তাতে লিভারপুলের শিরোপা ছুঁয়ে দেখতে প্রয়োজন ছিল ৭ ম্যাচে ৯ পয়েন্ট। সে সমীকরণকে রোববার (১৩ এপ্রিল) আরো সহজ করে নিয়েছে অলরেডরা। ঘরের মাঠে ওয়েস্ট হ্যামকে ২-১ গোলে হারিয়েছে আরনে স্লটের শিষ্যরা।

লিভারপুলের দুর্দান্ত এই জয়ের রাতে লুইস দিয়াজের প্রথম গোলে সহায়তা করে নতুন এক রেকর্ড গড়েছেন মোহাম্মদ সালাহ। ৩৮ ম্যাচের প্রিমিয়ার লিগ মৌসুমে এখন সবচেয়ে বেশি গোলে অবদানের কীর্তি তার। এই মৌসুমে এখন পর্যন্ত ৩২ ম্যাচে ৪৫ গোলে (২৭ গোল ও ১৮ অ্যাসিস্ট) অবদান রেখেছেন সালাহ। এর আগে ৪৪ গোলে অবদান রেখে সবার ওপরে ছিলেন সাবেক আর্সেনাল তারকা থিয়েরি অঁরি ও বর্তমান ম্যানচেস্টার সিটি তারকা আর্লিং হলান্ড।

হ্যামার্সদের বিপক্ষে প্রথম মিনিট থেকেই অলআউট আক্রমণে যায় লিভারপুল। ১৮ মিনিটেই সেই আক্রমণাত্মক ফুটবলের পুরস্কার পায় তারা। ইব্রাহিমা কোনাতের লং বল ধরে দারুণভাবে ছুটে গিয়ে দিয়াজের উদ্দেশ্য বাড়ান সালাহ। এরপর ফিনিশিংয়ের কাজটা ঠিকঠাক করে লিভারপুলকে ১-০ গোলে এগিয়ে দেন কলম্বিয়ান তারকা।

বিরতির পরও দাপট ধরে রাখে লিভারপুলের। তবে প্রথমার্ধের একেবারে ব্যাকফুটে থাকলেও দ্বিতীয়ার্ধে কিছুটা খোলস ছেড়ে বের হওয়ার চেষ্টা করে ওয়েস্ট হ্যাম। লিভারপুল যখন এক গোলের লিড ধরে রেখে জয়ের স্বপ্ন দেখছে, তখনই ৮৬ মিনিটে আত্মঘাতী গোল করে বসেন দলটির ডিফেন্ডার অ্যান্ড্রু রবার্টসন। 

তবে ১-১ সমতা বেশিক্ষণ টেকেনি। তবে শেষ পর্যন্ত লিভারপুলকে হতাশা মুক্ত করেন অধিনায়ক ভার্জিল ফন ডাইক। ৮৯ মিনিটে কর্নার থেকে হেডে গোল করে দলকে ফের এগিয়ে দেন অধিনায়ক ফন ডাইক। এই গোল জয় নিশ্চিত করার পাশাপাশি শিরোপার আরেকটু কাছে নিয়ে গেল লিভারপুলকে। এই জয়ের পর লিভারপুলের পয়েন্ট এখন ৩২ ম্যাচে ৭৬। সমান ম্যাচে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী আর্সেনালের পয়েন্ট ৬৩।

 

কিউএনবি/আয়শা/১৩ এপ্রিল ২০২৫,/রাত ১১:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit