বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

পুরোদমে নাগরিক সেবায় ফিরেছে মাধবদী থানা পুলিশ কমেছে অপরাধ মূলক কর্মকাণ্ড

মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী
  • Update Time : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১৮৬ Time View

নরসিংদী প্রতিনিধি : ছন্দে ফিরেছে মাধবদী থানা পুলিশের কার্যক্রম, নিয়মিত অভিযানে গ্রেফতার হচ্ছে ওয়ারেন্টভুক্ত আসামি, কমেছে অপরাধ। ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর সারাদেশের মতো নরসিংদী জেলাতেও প্রশাসনিক কার্যক্রমে হয় ছন্দপতন। রাজনৈতিক অস্থিরতা ও সামাজিক বিশৃঙ্খলার প্রভাবে জেলার অনেক থানায় কার্যকর পদক্ষেপ গ্রহণে দেখা দেয় ধীরগতি। এই প্রেক্ষাপটে মাধবদী থানার পরিস্থিতিও ছিল বেশ সংকটপূর্ণ।তবে এখন পুরোদমে নাগরিক সেবায় কাজ করে চলেছে মাধবদী থানা পুলিশ। থানার পুলিশ সদস্যরা মাঠে সক্রিয় হয়ে উঠেছে, বাড়ানো হয়েছে টহল, এবং  চেকপোস্ট ।মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, আমরা এখন নিয়মিত অভিযান পরিচালনা করছি। বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেফতারের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এছাড়া মাদকবিরোধী অভিযানেও আমরা বেশ সফলতা পাচ্ছি।

মাধবদী থানা সূত্রে জানা যায়, গত কয়েক সপ্তাহে পরিচালিত অভিযানে বেশ কয়েকজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। একইসঙ্গে এই থানাধীন বিভিন্ন জায়গা থেকে গাঁজা, ইয়াবা, ফেনসিডিলসহ নানা ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় কিছু অপরাধীর কাছ থেকে দেশীয় অস্ত্রও উদ্ধার করেছে পুলিশ।ওসি নজরুল ইসলাম আরও জানান, চুরি, ছিনতাইসহ ছোটখাটো অপরাধ দমনেও আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি। রাতভর টহল, সিভিল ড্রেসে নজরদারি এবং সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযানে ভালো ফল পাওয়া যাচ্ছে। স্থানীয় বাসিন্দারাও পুলিশি তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন। মাধবদী বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা মাহফুজা বেগম বলেন, আগে সন্ধ্যার পর বাসা থেকে বের হতেও ভয় লাগত। এখন রাস্তায় পুলিশ টহল দেখে স্বস্তি পাই।

বিশেষ করে নারী ও স্কুলগামী শিক্ষার্থীদের নিরাপত্তায়ও বাড়ানো হয়েছে নজরদারি। বাজার, স্কুল, ব্যাংক ও জনসমাগম এলাকায় পুলিশের উপস্থিতি দৃশ্যমান থাকায় অপরাধ মূলক কর্মকাণ্ড কমে এসেছে। মাধবদী থানাধীন আমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বলেন, পুলিশ যখন জনবান্ধব আচরণ করে এবং অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকে, তখনই একটি সমাজে সত্যিকারের নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়। মাধবদী থানার সাম্প্রতিক তৎপরতা সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে।

কিউএনবি/অনিমা/১৩ এপ্রিল ২০২৫,/দুপুর ১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit