রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম
ট্রাম্পের ইরান হামলার পর পারমাণু অস্ত্র অর্জনের কথা ভাবছে অনেক দেশ : তেহরান মার্কিন আগ্রাসন বিশ্বে পারমাণবিক অস্থিতিশীলতা তৈরি করেছে: ইরান ইরানে ঐক্য দেখে গোটা বিশ্ব বিস্মিত, শত্রুর হিসাব উল্টে গেছে : পেজেশকিয়ান মাউন্ট ফুজির চূড়ায় উঠতে ক্লান্ত ৭ বছরের ছেলেকে মাঝপথে ফেলে গেলেন বাবা গুম, বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলার শিকার ব্যক্তিদের ত্যাগের স্বীকৃতি দিতে চায় সরকার মহানবী (সাঃ) এর আদর্শ হোক জীবন পরিচালনার অন্যতম শক্তি -ছারছীনার পীর ছাহেব কেন্দুয়ায় কিশোরীকে অপহরণের পর ধর্ষণ; র‌্যাব-১৪ অভিযানে সহায়তাকারী জনি গ্রেপ্তার সহ ভিকটিম উদ্ধার নেত্রকোণা স্বেচ্ছাসেবক লীগের কমিটি অনুমোদন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে কাতারের আমিরের অভিনন্দন ডর্টমুন্ডকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা বায়ার্নের

৯ বছর পর বলিউডে পাকিস্তানি অভিনেতা, যা বললেন সানি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১৬৮ Time View

বিনোদন ডেস্ক : মাত্র কয়েকটি সিনেমা করেই দর্শকদের মন জয় করেছিলেন পাকিস্তানি বলিউড অভিনেতা ফাওয়াদ খান। কিন্তু উরি হামলার পর এই দেশে নিষিদ্ধ হয়ে যান পাকিস্তানের শিল্পীরা। অবশেষে সেই নিষেধাজ্ঞা কাটিয়ে ৯ বছর পর বলিউডের সিনেমাতে ফিরেছেন ফাওয়াদ খান। এ খবর ছড়িয়ে পড়তেই ফের বিতর্ক শুরু হয়েছে। বিভিন্ন মহল থেকে ফাওয়াদের সিনেমা ‘আবির গুলাল’-এর ওপর নিষেধাজ্ঞা জারির আর্জি জানানো হয়েছে। তবে অভিনেতা সানি দেওল অন্য মত প্রকাশ করেছেন।

একের পর এক দেশাত্মবোধক সিনেমাতে অভিনয় করেছেন সানি দেওল। তার নামের সঙ্গে দেশপ্রেমী তকমাও রয়েছে। তিনি ফাওয়াদের প্রত্যাবর্তনে খুশি। এক সাক্ষাৎকারে সানি বলেন, আমরা অভিনেতা। সারাবিশ্বে সবার জন্য আমরা কাজ করি। আমরা যত বেশি কাজ করব, তত বেশি সারাবিশ্বে আমাদের দেশের সিনেমা পরিচিতি পাবে। এমনভাবেই তো কাজ হওয়া উচিত। তাই ফাওয়াদের সিনেমা নিয়ে তার কোনো আপত্তি নেই বলে জানান সানি দেওল।

উল্লেখ্য, ফাওয়াদ খানকে শেষ দেখা গিয়েছিল ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ও ‘কাপুর অ্যান্ড সন্স’ সিনেমাতে। ২০১৬ সালে উরি হামলার পর দুই দেশের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়। পাকিস্তানের অভিনেতাদের ওপর তাই নিষেধাজ্ঞা জারি হয়েছিল। পাকশিল্পীদের ওপর নিষেধাজ্ঞা জারির জন্য আদালতেও আবেদন করা হয়েছিল। অবশেষে ২০২৩ সালে বম্বে হাইকোর্ট থেকে সেই আবেদন খারিজ করে দেওয়া হয়। ‘আবির গুলাল’ সিনেমাতে বনি কাপুরের বিপরীতে অভিনয় করছেন ফাওয়াদ। অন্যদিকে সানি ব্যস্ত তার সিনেমা ‘জাট’-এর প্রচার নিয়ে। অভিনেতার সিনেমা ‘গদর ২’ বক্স অফিসে বিশেষ সাড়া ফেলে।

 

 

কিউএনবি/আয়শা/১১ এপ্রিল ২০২৫,/রাত ১১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit