রাশিদুল ইসলাম রাশেদ, কুড়িগ্রাম : কুড়িগ্রাম পুলিশ সুপারকে হেয়প্রতিপন্ন করতে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনের অভিযোগ উঠেছেম। সাংবাদিকের মোবাইল থেকে ভিডিও ডিলেট করার সংবাদ বিভিন্ন সংবাদমাধ্যমে ভিন্নভাবে প্রকাশ হওয়ায় পুলিশের মিটিয়া সেলের পক্ষ থেকে বিবৃতি দেয়া হয়েছে। পুলিশকে নিয়ে অপ্রীতিকর সংবাদ প্রকাশের ঘটনায় হতাশা প্রকাশ করেছে কুড়িগ্রাম পুলিশ।
কুড়িগ্রাম পুলিশ সুপারের কার্যালয় সূত্র জানায়, কুড়িগ্রামের চিলমারীতে তিস্তা ব্রীজের উপরে নবনির্মিত হরিপুর তিস্তা ব্রীজের পার্শ্বে মা মেয়েকে উতক্তের অভিযোগে চিলমারী ও গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ এলাকার লোকজনের মধ্যে চলমান উত্তেজনাকে কেন্দ্র করে গত ১০ এপ্রিল রাতে জেলা পুলিশের একটি টিম অস্ত্র উদ্ধার সংক্রান্তে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনার সময় একজন অজ্ঞাত উৎসুক তরুন গোপন অভিযানের ভিডিও ধারন করা শুরু করে।
ঐ তরুন তার নাম পরিচয় না দিয়েই ভিডিও ধারন করতে থাকে, এ অভিযানের তথ্য ফেসবুকে ফাঁস হতে পারে আশংকা করে তার মোবাইল হতে ভিডিওটি ডিলিট করার পরামর্শ দেয়া হয়। পুলিশের সাথে ভুল বোঝাবুঝির ঘটনাটি ওই সাংবাদিক বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় কুড়িগ্রাম পুলিশ সুপারকে জড়িয়ে সংবাদ পরিবেশন করে। এতে বিব্রতকর পরিস্থিতিতে পরেন কুড়িগ্রাম পুলিশ সুপার।
এ ব্যাপারে কুড়িগ্রাম পুলিশের মিডিয়া অফিসার ও ডিবি’র ওসি মোঃ বজলার রহমান বলেন, ‘ইতিমধ্যে বিষয়টি বিভিন্ন সংবাদ মাধ্যমে ভুলভাবে প্রকাশ করায় বিষয়টি নিয়ে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। ওই তরুন সাংবাদিকের পরিচয় জানা ছিল না। পুলিশ ও মিডিয়া পরস্পর বন্ধু, আমরা মিডিয়া কে আঘাত করে কোন শব্দ উচ্চারণ করিনি। একটা নির্লজ্য মিথ্যে ছড়ানো হচ্ছে। তাই সকল সংবাদ কর্মীদের সত্য উদঘাটনের আহ্বান জানাচ্ছি।
‘ কিউএনবি/আয়শা/১১ এপ্রিল ২০২৫,/রাত ১০:৪৩