বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

১৪ এপ্রিল দেশে ফিরছেন বিএনপি মহাসচিব

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ৯৩ Time View

ডেস্ক নিউজ : সহধর্মিনী রাহাত আরা বেগমসহ নিজের স্বাস্থ্য পরীক্ষা সমাপ্ত হওয়ায় আগামী সোমবার (১৪ এপ্রিল) দেশে ফিরবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১১ এপ্রিল) নিজেই সাংবাদিকদের এ কথা জানান বিএনপি মহাসচিব।

তিনি বলেন, আমাদের দুইজনেরই সবগুলো রিপোর্টের রেজাল্ট গুড।

স্ত্রী শারীরিকভাবে সুস্থ ও ভালো আছেন বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ১৪ এপ্রিল বিকেলে আমরা দুজনই দেশে ফিরব।

গত ৬ এপ্রিল স্বাস্থ্য পরীক্ষার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগম সিঙ্গাপুরের যান।

কিউএনবি/অনিমা/১১ এপ্রিল ২০২৫,/রাত ৯:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit