বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম
শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের ৩ তেলবাহী জাহাজ বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত সুপারিশের দাবিতে স্মারকলিপি হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপাল দেশের রিজার্ভ আরও বেড়ে ৩৫.৮০ বিলিয়ন ডলার বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড

ঘরের মাঠে জিততে মরিয়া বায়ার্ন, সর্বোচ্চ লড়াইয়ের বার্তা ইন্টারের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৫৮ Time View

স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার (৮ এপ্রিল) ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। ইন্টার মিলান সবশেষ চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে ২০০৯-১০ মৌসুমে। হারিয়েছিল বায়ার্ন মিউনিখকে। ইউরোপের মর্যাদার লড়াইয়ে দুদল শেষবার মুখোমখি হয়েছে ২০২২-২৩ মৌসুমে। এবার আরও একবার চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে বায়ার্ন-ইন্টার মিলান।

অ্যালিয়েঞ্জ অ্যারেনায় কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানকে আতিথিয়েতা দেবে বায়ার্ন মিউনিখ। বুন্দেসলিগায় শীর্ষে ভিনচেন্ট কোম্পানির দল। তবে, এ ম্যাচের আগে বায়ার্নের সঙ্গে ২৫ বছরের সম্পর্ক ছিন্ন করে আলোচনায় থমাস মুলার। এছাড়া ম্যাচে ইনজুরি জর্জরিত দল নিয়ে মাঠে নামতে হবে ভিনসেন্ট কোম্পানিকে। জামাল মুসিয়ালা, ম্যানুয়াল নয়ারসহ ৬ গুরুত্বপূর্ণ ফুটবলারকে পাবেন না তিনি। যদিও তাতে চিন্তিত নন কোম্পানি।
 
ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে বায়ার্ন কোচ বলেন, ‘প্রতিটা দলই এমন জায়গায় খেলার জন্য লড়াই করে। সামনের দিকে সব ম্যাচই কঠিন। আমি এ ধরনের ম্যাচ উপভোগ করি। অনেক ইনজুরি আছে, তবে তা নিয়ে খুব একটা ভাবছি না। ইন্টার খুব ভালো দল। তাদের কিছু দুর্দান্ত ফুটবলার আছে। পরের লেগে আমাদের তাদের মাঠে খেলতে হবে, তাই এ ম্যাচে এগিয়ে থাকতে হবে। ম্যাচের জন্য আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি।’

এদিকে ইন্টারকে হারানো সহজ হজবে না জানিয়ে কোচ সিমন ইনজাগি বলেন, ‘শক্তিশালী একটা দলের বিপক্ষে খেলা। যারা রিয়ালের সঙ্গে শিরোপার রেসে ফেবারিট। তবে, এটা আমরা অন্য ম্যাচগুলো মতো করেই নিব। সর্বোচ্চ দেয়ার চেষ্টা করব। জানি বায়ার্ন খুব আক্রমণাত্মক ফুটবল খেলে। তবে, অনেক কষ্ট করে আমরা এখানে পৌঁছেছি, তাই আমাদের হারানো সহজ হবে না।’

 

 

কিউএনবি/আয়শা/০৮ এপ্রিল ২০২৫,/সন্ধ্রা ৬:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit