শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদ থেকে গলিত লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১০২ Time View
বাদল আহাম্মদ খান ,নিজস্ব প্রতিবেদক : তিতাস নদের ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার শালগাঁও-কালীসীমা এলাকা থেকে আনুমানিক ৪৫ বছর বয়সি এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকেলে লাশটি উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। তবে ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, তিতাস নদে লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। কচুরিপানার মধ্যে লাশটি পড়েছিলো। লাশের গায়ে পঁচন ধরেছে। লাশটি সম্প্রতি নিখোঁজ হওয়া ব্যক্তি কিংবা অন্য কারো কিনা সে বিষয়ে জানার চেষ্টা চলছে।

কিউএনবি/অনিমা/০৭ এপ্রিল ২০২৫,/বিকাল ৩:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit