বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

সাতক্ষীরায় ভেজাল দুধ তৈরির কারখানায় অভিযান, গ্রেফতার ২

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১৭৬ Time View

ডেস্ক নিউজ : সাতক্ষীরায় ভেজাল দুধ তৈরির কারখানায় অভিযান চালিয়ে দুই ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় কারখানা থেকে ২৬০ লিটার ভেজাল দুধ, ২০ লিটার ভেজাল ঘি, এক ড্রাম ভেজাল ক্রিম, ১২ লিটার সয়াবিন তেল ও সোডা, একটি ব্লেন্ডার মেশিন ও ওজন মাপনিসহ ভেজাল দুধ তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। রোববার (৬ এপ্রিল) সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম নিজ কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। এর আগে শনিবার দিবাগত রাত ১০টা ৪৫ মিনিটে সদর উপজেলার হাবাসপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফরকৃতরা হলেন, হাবাসপুর গ্রামের কোমল ঘোষ (৩৮) ও দিলীপ ঘোষ (৪৩)। পুলিশ সুপার জানান, শনিবার রাত ১০টা ৪৫ মিনিটে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল এসআই কাবেল আহমেদের নেতৃত্বে হাবাসপুর গ্রামে অভিযান চালায়। এসময় একটি পুরাতন গোয়ালঘরে ভেজাল দুধ তৈরির একটি কারখানার সন্ধান পাওয়া যায়।

 

কিউএনবি/আয়শা/০৬ এপ্রিল ২০২৫,/রাত ৮:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit