বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সেরা ৫ ইনিংস নওগাঁয় হত্যা মামলায় আসামি সাংবাদিক; জানেন না বাদী নিজেই ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে বোচাগঞ্জে একতা ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন আটোয়ারীতে সমবায়ীদের অংশগ্রহণে দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ জিয়াউর রহমান যে লক্ষ্য নিয়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা করেছিলেন ওয়াসিম-ওয়াকারের বোলিং আজও ক্রিকেট বিশ্বে যে কারণে অনন্য কুষ্টিয়ার দৌলতপুরে মাছ ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে টাকা ছিনতাই কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত সুরক্ষিত দেয়ালে অরক্ষিত অট্টালিকা: ধ্বংসের দ্বারপ্রান্তে বিরামপুরে রক্ষুনী কান্ত বাবুর জমিদার বাড়ি॥

স্রোতের প্রতিকূলে দাঁড়িয়ে চালানো শামিমের ধ্বংসলীলা বৃথা গেল হৃদয়-মিরাজে

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১১৯ Time View

স্পোর্টস ডেস্ক : ৩২.২ বলে অলআউট হয়ে যাওয়া প্রাইম ব্যাংকের ১০ উইকেটে ১৭৪ রানের মধ্যে অর্ধেকের বেশিই এসেছে শামিমের ব্যাট থেকে। স্রোতের প্রতিকূলে দাঁড়িয়েও টি-টোয়েন্টি স্টাইলে ব্যাট করেন তিনি। সঙ্গীর সংকীর্ণতায় তাড়াহুড়ো করতে গিয়ে সেঞ্চুরিটাও পাওয়া হয়নি। ৬১ বলে ৮৯ রান করে আউট হন তিনি।

শামিম ইনিংস সাজান ১০ চার ও ৪ ছয়ের মারে। তার ৭ সতীর্থের মিলিত রান ২৩। প্রাইম ব্যাংকের হয়ে তাইজুল ইসলাম ৪ ও এবাদত হোসেন ৩ উইকেট নেন। শামিমের ইনিংস বৃথা গেছে তাওহীদ হৃদয় ও মেহেদী হাসান মিরাজের হাফসেঞ্চুরিতে। ৩০ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় তারা।

৬৪ রানের মধ্যেই মোহামেডানের ৪ উইকেট তুলে নিয়েছিল প্রাইম ব্যাংক। রনি তালুকদার ০, আরাফাত সানি জুনিয়র ১৯, মাহিদুল ইসলাম অঙ্কন ১০ ও মাহমুদউল্লাহ রিয়াদ ৭ রান করেন প্যাভিলিয়নে ফেরেন। এরপর হৃদয় ও মিরাজের দৃঢ়তায় লম্বা পথ পাড়ি দেয় মোহামেডান। পঞ্চম উইকেটে তারা গড়ে তুলেন ৯১ রানের জুটি।

হৃদয় ৫৭ রান করে হাসান মাহমুদকে উইকেট দেন। আরিফুল ইসলামকে নিয়ে মিরাজ জয় নিশ্চিত করে অপরাজিতও থঅকেন। ৫৫ বলে ৭ চার ও ২ ছয়ে তার ব্যাট থেকে এসেছে ৬৭ রান। আরিফুল করেন ১১ রান। প্রাইম ব্যাংকের হয়ে হাসান ৩ উইকেট নেন। এই জয়ের ফলে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে উঠেছে মোহামেডান। ১০ পয়েন্ট নিয়ে চারে প্রাইম ব্যাংক।

 

 

কিউএনবি/আয়শা/০৫ এপ্রিল ২০২৫,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit