মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

দৌলতপুরে শরীফ উদ্দিন জুয়েল : ফ্যাসিস্ট হাসিনা এখনো ষড়যন্ত্র অব্যাহত রেখেছে, দলীয় নেতা,কর্মীদের সতর্ক থাকতে হবে

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ১৩৮ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল বলেছেন, মাফিয়া ফ্যাসিস্ট হাসিনা এখনো ষড়যন্ত্র অব্যাহত রেখেছে, সে বিষয়ে দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকতে হবে। তিনি বলেন, জাতীয়তাবাদী সকল সূর্য সৈনিককে এক্যবদ্ধ থেকে মাফিয়া ফ্যাসিস্ট হাসিনার দোসরদেরকে বাংলাদেশ থেকে চিরতরে বিতাড়িত করতে হবে। আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টায় কুষ্টিয়ার দৌলতপুর সরকারী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ঈদ পুণর্মিলনী ও তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দৌলতপুর উপজেলা বিএনপি’র সদস্য ও সাবেক সভাপতি আলহাজ¦ আলতাফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় সভায় প্রধান বক্তা ছিলেন, দৌলতপুর বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য সচিব শহীদ সরকার মঙ্গল।

বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান হাবলু মোল্লা, যশোর জেলা যুবদলের আহ্বায়ক তন্ময় আহমেদ, কেন্দ্রীয় কৃষক দলের নেতা জুলফিকার আলী ভুট্ট, দৌলতপুর বিএনপি’র সদস্য এ্যাড. রমজান আলী, জেলা ছাত্রদলের আহ্বায়ক আক্তারুজ্জামান সজল সহ অন্যান্য নেতৃবৃন্দ। শরীফ উদ্দিন জুয়েল তারেক রহমানের ৩১ দফা সমাজের সকল মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, বিএনপি ক্ষমতায় আসলে কেউ বেকার থাকবে না। শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী দেশের বেকার যুবকদের চাকুরীর ব্যবস্থা করা হবে। তিনি অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুসকে উদ্দেশ্য করে বলেন, এ দেশের জনগণ জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে, তাই অবিলম্বে নির্বাচনের একটি সুনির্দিষ্ট রোড ম্যাপ ঘোষণা দেখতে চাই। দৌলতপুর উপজেলা বিএনপি’র আয়োজনে ঈদ পুণর্মিলনী ও তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আলোচনা সভায় দৌলতপুরের নানা প্রাপ্ত থেকে হাজার হাজার নেতা-কর্মী বাদ্যযন্ত্র ও আনন্দ শোভাযাত্রা নিয়ে অংশ নেয়। ছবি : শরীফ উদ্দিন জুয়েল, আহ্বায়ক, যুবদল ঢাকা মহানগর উত্তর শাখা, ঢাকা। মো. সাইদুল আনাম কুষ্টিয়া মোবা: ০১৭১৫ ৬৮৬৪৪৫ ০৪.০৪.২০২৫

কিউএনবি/অনিমা/০৬ এপ্রিল ২০২৫,/সকাল ১১:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit