শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সম্মেলনে প্রধানমন্ত্রী পেইনের বদলি হিসেবে কুটসিয়াকে নিল হায়দরাবাদ কক্সবাজার রেলওয়ে স্টেশনে টিকেট কারসাজি, দুদকের অনুসন্ধান শাহবাগের সেই অসহায় গোলাপিকে নতুন বাড়ি দিলেন প্রধানমন্ত্রী সরকারী বালু চুরির ঘটনাকে কেন্দ্র করে বোচাগঞ্জে পুলিশের কাজে বাঁধা দেয়ার অভিযোগে ২২ জনের নামে মামলা নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ নগরবাসীকে ডেঙ্গুমুক্ত রাখতে রাঙামাটিতে পৌরসভার মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান রানীশংকৈলে শত্রুতা করে ধান ক্ষেতে বিষ প্রয়োগ, কৃষকের মাথায় হাত নতুন সংগঠন ‘প্রাণজ নওগাঁ’র আত্মপ্রকাশ মাটিরাঙ্গায় প্রবাসীর স্ত্রীকে বিয়ে করার পর যৌতুকের দাবীতে  স্বামীর দেয়া আগুনে দগ্ধ স্ত্রী

ভারত চায়, নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরুক বাংলাদেশে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ৭৯ Time View

ডেস্ক নিউজ : ‍নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক এবং গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চায় ভারত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যাংকক সফর উপলক্ষে শুক্রবার (৪ এপ্রিল) এক বিশেষ সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি এ কথা জানান।

বিক্রম মিশ্রি জানিয়েছেন, বিমসটেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী মোদি বাংলাদেশে গণতান্ত্রিক অগ্রযাত্রার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে অধ্যাপক ইউনূস ভারতের আগ্রহের জবাবে জানান, প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম সম্পন্ন করে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে সরকারের। তবে যদি অতিরিক্ত কিছু প্রাতিষ্ঠানিক সংস্কার প্রয়োজন হয়, সেক্ষেত্রে ২০২৬ সালের জুনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৈঠকে বাংলাদেশের পক্ষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গও উত্থাপিত হয়। তবে ভারতের পক্ষ থেকে এ বিষয়ে কোনো নির্দিষ্ট প্রতিশ্রুতি না এলেও তারা বিষয়টি গুরুত্বসহকারে নোট নিয়েছে, বলে বৈঠক-সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

আরও জানা গেছে, এবারের বৈঠকে ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে রাজনৈতিক স্থিতিশীলতা ও আঞ্চলিক ভারসাম্য বজায় রাখার বিষয়টি এখন আগের চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে।

কিউএনবি/অনিমা/০৪ এপ্রিল ২০২৫,/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit