মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

দৌলতপুর সীমান্তে মাদক চোরাকারবারী দু’পক্ষের সংঘর্ষ ও গুলি : আহত-২

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ১৬৫ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মাদকের টাকা চাওয়াকে কেন্দ্র করে মাদক চোরাকারবারী দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও এলোপাতাড়িভাবে ব্যাপক গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত ২ জন মাদক চোরাকারবারী আহত হয়েছে। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মুন্সিগঞ্জ বাজারে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটলে এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ঠোটারপাড়া গ্রামের মাদক চোরাকারবারী সোহেল ও সাগর মুন্সিগঞ্জ বাজারে অবস্থানকালে মুন্সিগঞ্জ এলাকার শীর্ষ মাদক চোরারকারবারী মুকুল ও নিহাজ তাদের ওপর হামলা করে। হামলায় সাগর (২৭) সোহেল (২৮) আহত হয়। ফেনসিডিলের বকেয়া পাওনা টাকার দাবিতে তাদের ওপর হামলা চালানো হয় বলে স্থানীয়রা জানায়।

হামলার ঘটনার পর মাদক চোরাকারবারী সাগর ও সোহেলের নেতৃত্বে ২০-২৫ জন সশস্ত্র চোরকারবারী সংগবদ্ধ হয়ে মুন্সিগঞ্জ বাজার এলাকার মাদক চোরাকারবারী নিহাজের বাড়িতে হামলা চালায় এবং বাড়ি-ঘর ভাংচুর করে। এসময় হামলাকারী মাদক চোরাকারবারীরা অন্তত ১৫-১৬ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে বাজারের লোকজন দোকান-পাট বন্ধ করে নিরাপদ স্থানে অবস্থান নেয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত হয়। সংঘর্ষের ঘটনায় দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা বলেন, ফেনসিডিলের টাকা চাওয়াকে কেন্দ্র করে মাদক চোরাকারবারী দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নিব। 

কিউএনবি/অনিমা/০৪ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৬:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit