সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম
গোল-অ্যাসিস্ট ছাড়াই যে কারনে ‘গোল্ডেন বল’ জিতলেন রদ্রি এখনও বিশ্বকাপের ‘রাজা’ ব্রাজিল, আর্জেন্টিনা থামল তিন শিরোপায় রাতে খেলা দেখে বাড়ি ফিরে স্ত্রীর সঙ্গে ঝগড়া, সকালে মিলল আর্জেন্টিনা সমর্থকের ঝুলন্ত মরদেহ বেনজীরকে ফেরত দিতে ৪ বিষয়ে ব্যাখ্যা চাইল দুবাই পুলিশ রিজেন্টের সাহেদ ফের গ্রেপ্তার আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ, শ্রম খাতের উন্নয়নে জোর রানার্সআপ হয়েও বীরের মর্যাদা, আর্জেন্টিনায় সাধারণ ছুটি ঘোষণা মঞ্চ ছাড়তে অনীহা ট্রাম্পের, বিব্রতকর পরিস্থিতিতে ফিফা সভাপতি এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল

দুর্গাপুরে অতিরিক্ত ভাড়া আদায়ে ভ্রাম্যমান আদালত

তোবারক হোসেন খোকন ,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ৯০ Time View

তোবারক হোসেন খোকন ,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর পরবর্তি নেত্রকোনার দুর্গাপুরে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে এমন সংবাদে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। শুক্রবার সকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাভিদ রেজওয়ানুল কবীর।

পৌর শহরের পুলিশ মোড় এলাকার সিএনজি ষ্টেশন, বিরিশিরি বাসষ্ট্যান্ড ও দুর্গাপুর-ঢাকা গামী বাসের টিকিট কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায় করছে এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে সকল চালক, সুপারভাইজার ও টিকিট কাউন্টার ম্যানেজারদের যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করার জন্য প্রাথমিক ভাবে সতর্ক করে দেয়া হয়। ইউএনও নাভিদ রেজওয়ানুল কবীর বলেন, নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্তি ভাড়া না নেয়ার জন্য সকল বাস ও সিএনজি কাউন্টারে সতর্ক করা হয়েছে।

এছাড়া যে কোন অজুহাতে যাত্রীদের কাছ থেকে যেনো বেশি ভাড়া না নিতে পারে, সে জন্য যাত্রীদেরকে সতর্ক থাকার আহবান জানানো হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

কিউএনবি/অনিমা/০৪ এপ্রিল ২০২৫,/বিকাল ৫:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit