সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

ঈদের ছুটি পাননি, নিগাররা জানেন পরীক্ষাটা কত বড়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ১২২ Time View

স্পোর্টস ডেস্ক : ঈদের ছুটি পাননি নারী ক্রিকেটাররা। স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করতে পারেননি তারা। তাদের সামনে বড় লক্ষ্য। তাই অনুশীলন চালিয়ে গেছেন নিগার সুলতানারা। ওয়ানডে বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারলে ঈদের চেয়ে বেশি আনন্দ হবে তাদের। ৯ এপ্রিল পাকিস্তানে শুরু হবে ছয় দলের বিশ্বকাপ বাছাইপর্ব। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দল উঠবে বিশ্বকাপে। ছয় দলের মধ্যে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ থাকায় চিন্তা বাংলাদেশের। আজ পাকিস্তানের উদ্দেশে দেশ ছাড়বেন নিগাররা।

১০ এপ্রিল লাহোরে থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ। বুধবার মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা বলেন, ‘ঈদে ছুটি পাইনি। তাই বাসায় যেতে পারিনি। জানি সিরিজটা কতটা গুরুত্বপূর্ণ।’বিশ্বকাপে খেলা মানেই ম্যাচের সংখ্যা বাড়ার পাশাপাশি প্রাইজমানির অর্থের ভাগ পাওয়া। তাই বিশ্বকাপের আবেদনটা বহুমুখী নারী ক্রিকেটারদের কাছে। নিগারের কথা, ‘আমাদের ক্যারিয়ারের জন্য এটি অনেক বড় ব্যাপার। গতবার আমরা ওয়ানডে বিশ্বকাপ খেলার পর আমাদের ম্যাচ অনেক বেড়ে যায়। সম্মানের দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে আমরা লাভবান হয়েছি। নারী ক্রিকেটের জন্য আমাদের বিশ্বকাপে কোয়ালিফাই করা অনেক বেশি গুরুত্বপূর্ণ।’

নিগার জানালেন, দল হিসেবে খেলতে পারলে সবই সম্ভব। বললেন, ‘গতবারও বাছাই পেরিয়ে আমাদের বিশ্বকাপ খেলতে হয়েছে। সরাসরি খেলার সুযোগ ছিল। আমরা পারিনি। এখন আমাদের একটাই লক্ষ্য, বাছাইপর্ব পার হওয়া। আমরা যদি দল হিসাবে খেলতে পারি, বড় রান করতে পারি, তাহলে ভালো কিছু সম্ভব। জানি পাকিস্তানের উইকেট কেমন হয়। ব্যাটাররা যদি রান করতে পারে, তাহলে বোলাররা ব্যাকআপ দেয়।’

বাংলাদেশের প্রথম তিন ম্যাচ থাইল্যান্ড (১০ এপ্রিল), আয়ারল্যান্ড (১৩ এপ্রিল) ও স্কটল্যান্ডের (১৫ এপ্রিল) বিপক্ষে। শেষ দুই ম্যাচে আসল লড়াই ওয়েস্ট ইন্ডিজ (১৭ এপ্রিল) ও স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে (১৯ এপ্রিল)। এর আগে বাংলাদেশ নারী ক্রিকেট দল ২০২২ সালে নিউজিল্যান্ডে নারী ওয়ানডে বিশ্বকাপে অংশ নেয় প্রথমবারের মতো।

 

 

কিউএনবি/আয়শা/০৩ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৬:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit