বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত ২; একে-৪৭-সহ আটক ১। ছয় মাসের মধ্যে মাদকের বিরুদ্ধে কার্যকর অগ্রগতি দেখা যাবে- সালাউদ্দিন বাবু মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ শাহবাগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভা শেষে যা জানা গেল নওগাঁয় মিথ্যা মামলা দায়ের করে বাদী কারাগারে  দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দেশের রিজার্ভে সুখবর, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া

রাজনীতি থেকে অবসর নিচ্ছেন মোদি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ৯২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পদত্যাগ করে রাজনীতি থেকে অবসর নেওয়ার পরিকল্পনা করছেন। এমনকি তার উত্তরসূরি নির্বাচন নিয়ে আলোচনা অনেক দূর এগিয়েছে। পরবর্তী বিজেপি নেতা কোন রাজ্য থেকে হবেন, ইতিমধ্যে সেই সিদ্ধান্তও পাকাপোক্ত। এমন দাবি করেছেন শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত।

তার দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেপ্টেম্বরে অবসর নেওয়ার পরিকল্পনা করছেন। নাগপুরে আরএসএস সদর দপ্তরে তার সাম্প্রতিক সফরও এর সাথে সম্পর্কিত। রাউত বলেন, মোদি গত ১০-১১ বছরে আরএসএস সদর দপ্তরে যাননি। এখন তিনি দলের প্রধান মোহন ভাগবতকে ‘টাটা, বাই, বাই’ বলার জন্য গেছেন।

রোববার (৩০ মার্চ) নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সদর দপ্তর পরিদর্শনে যান মোদি। পরে মুম্বাইয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে রাউত এসব দাবি করেন। হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া টুডেসহ বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম রাউতের সংবাদ সম্মেলন কাভার করেছে।

রাউত বলেন, তিনি হয়তো আরএসএস সদর দপ্তরে গিয়ে অবসরের আবেদনপত্র জমা দিয়েছেন। তিনি বিশ্বাস করেন আরএসএস দেশের নেতৃত্বে পরিবর্তন চায়। আমি যতটুকু বুঝতে পারছি, সমগ্র সংঘ দেশের নেতৃত্বে পরিবর্তন চায়। প্রধানমন্ত্রী মোদির সময় শেষ হয়ে গেছে।

তারা পরবর্তী বিজেপি প্রধানও নির্বাচন করতে চায়। সিদ্ধান্ত অনুযায়ী, মোদির উত্তরসূরি নির্বাচিত হবেন মহারাষ্ট্র থেকে। এদিকে বিজেপির সিনিয়র নেতা এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ সঞ্জয় রাউতের দাবি অস্বীকার করে বলেছেন, প্রধানমন্ত্রী মোদি আরও অনেক বছর দেশকে নেতৃত্ব দেবেন।

 

 

কিউএনবি/আয়শা/০৩ এপ্রিল ২০২৫,/বিকাল ৩:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit