শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম

কুড়িগ্রামে বাড়তি নিরাপত্তার জন্য সেনাবাহিনীর টহল জোরদার 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ৬২ Time View
রাশিদুল ইসলাম রাশেদ, কুড়িগ্রাম : কুড়িগ্রামে সেনাবাহিনী  ক্যাম্পের কমান্ডারে  নেতৃত্বে ২৪ ঘন্টাই কুড়িগ্রামের মানুষের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে সেনাবাহিনী কর্তৃক  ট্রাফিক কন্ট্রোল ও বাজার নিরাপত্তা, চেকপোস্ট জেলাব্যাপী এ কার্যক্রম চলছে।  বুধবার থেকে কুড়িগ্রাম শাপলা চত্বর মোড়ে সেনাবাহিনী টহল জোরদার করে যাতে ঈদের বাড়তি যানজটের  চাপের কারণে কোন ধরনের দুর্ঘটনা না ঘটে।এছাড়া সেনাবাহিনী সারাদেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না ঘটে এজন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে। সেনাবাহিনীর একাধিক সদস্যদের সাথে কথা হলে তারা জানান এবছর পরিবার, পরিজন ছাড়া মানুষের যান ও মালের নিরাপত্তার স্বার্থে ঈদুল ফিতর কুড়িগ্রামে করেছি।এবিষয়ে রিকসা মজিদুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, রাস্তায় যানজট নিরসন ও বাড়তি চাপ কমাতে সেনাবাহিনীর কাজ খুব ভালো হচ্ছে এজন্য শহরের যানজট কম ধন্যবাদ সেনাবাহিনীকে।
অবসসর প্রাপ্ত কলেজ শিক্ষক খন্দকার গোলাম ফারুক বলেন, ইতিপূর্বে ঈদের আগে ও পরে রাস্তায় যানজটের কারণে চলাফেরা খুবই সমস্যা হতো, কিন্তুু এবারের ঈদে সেনাবাহিনীর তৎপরতার কারণে তেমন যানজট নাই, তাছাড়া সেনাবাহিনী থাকায় নিরাপত্তা নিয়ে সংশয়ও একেবারেই নাই, তাই ঈদও আনন্দদায়ক হয়েছে, সেনাবাহিনীর এ মহৎ উদ্যোগকে সাধুবাদ জানাই। সেনাবাহিনীর এরকম কার্যক্রম দেখে পথচারীরাও অত্যন্ত আনন্দিত। মানুষের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে সেনাবাহিনী কর্তৃক  ট্রাফিক কন্ট্রোল ও বাজার নিরাপত্তা, চেকপোস্ট জেলাব্যাপী এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কুড়িগ্রাম সেনা ক্যাম্প।

কিউএনবি/অনিমা/০৩ এপ্রিল ২০২৫,/দুপুর ২:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit