সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান? সাবেক এমপি তুহিনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস তিন দিনের মধ্যে বন্যার আশঙ্কা, প্লাবিত হতে পারে যেসব জেলা আগুনে আর ঘি ঢালবেন না: হৃতিককে কেন বললেন কঙ্গনা

ঈদের সকালে চট্টগ্রামে দুই বাসের সংঘর্ষে ঝরল ৫ প্রাণ

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ মার্চ, ২০২৫
  • ৩৭৬ Time View

ডেস্ক নিউজ : চট্টগ্রামের লোহাগাড়ায় ঈদের সকালে বাসের সঙ্গে মিনিবাসের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এতে ১২ জন আহত হন।

সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগড়া উপজেলার জাঙ্গালিয়া মাজার গেট এলাকায় সৌদিয়া পরিবহনের বাসের সঙ্গে একটি মিনি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

নিহতরা হলেন, লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের আদার মানিক মো. পারভেজে ছেলে মো. জাহেদ, একই এলাকার আলমের ছেলে রিফাত (২৯), একই ইউনিয়নের চরপাড়ার নুরুল ইসলামের ছেলে নাজিম, উপজেলার সুখছড়ি মৌলভীপাড়ার আমির হোসেনের ছেলে জিয়ান হোসেন অপু ও সাতকানিয়া উপজেলার ডেলিপাড়ার আবদুস ছাত্তারের ছেলে ছিদ্দিক।

ফায়ার সার্ভিস জানিয়েছে, সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে একটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে সকাল সাড়ে ৭টার দিকে লোহাগাড়া ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।

লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) রবিউল আলম জানান, সকালে বাস-মিনি বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত ও ১২ জন আহত হয়েছেন।

কিউএনবি/অনিমা/৩১ মার্চ ২০২৫,/সকাল ১১:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit