সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান? সাবেক এমপি তুহিনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস তিন দিনের মধ্যে বন্যার আশঙ্কা, প্লাবিত হতে পারে যেসব জেলা আগুনে আর ঘি ঢালবেন না: হৃতিককে কেন বললেন কঙ্গনা

মিয়ানমারে ফের ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে ১৭০০, শতাধিক উদ্ধার

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ২২৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৭০০ জনে পৌঁছেছে বলে জানিয়েছেন দেশটির সামরিক প্রধান মিন অং হ্লাইং। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে এক ফোনালাপে তিনি জানান, প্রায় ৩ হাজার ৪০০ মানুষ আহত হয়েছেন এবং ৩০০ জন এখনো নিখোঁজ।

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কাপ্রকাশ করেছেন মিন অং হ্লাইং।

মান্দালয়ের কাছে ফের ভূমিকম্প
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, রবিবার স্থানীয় সময় দুপুর ৩টা ৩৮ মিনিটে মিয়ানমারের মান্দালয়ের ২৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে ম্যাটারা টাউনশিপে ৫ দশমিক ১ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছে।

এছাড়াও মধ্যরাতে একই এলাকায় ৪ দশমিক ২ মাত্রার আরও একটি কম্পন রেকর্ড করা হয়।

ম্যাটারার পাশের শহর আমরাপুরার এক বাসিন্দা বিবিসি বার্মিজকে জানিয়েছেন, গত ২৮ মার্চের প্রধান ভূমিকম্পের পর এটিই সবচেয়ে শক্তিশালী কম্পন ছিল।

উদ্ধার অভিযান অব্যাহত
মিয়ানমারে ভূমিকম্পে বিধ্বস্ত ভবনগুলোর নিচে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দলগুলো। এখন পর্যন্ত শতাধিক মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে।

দেশটির অগ্নিনির্বাপণ বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, শুক্রবারের ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে অবস্থিত সাগাইং শহরে এখন পর্যন্ত ৩৬ জনকে জীবিত ও ৮৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে, মান্দালয়ের পিয়াও বওয়ে টাউনশিপে ভবন ধসে ১৬১ জনের মৃত্যু হয়েছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

ধ্বংসস্তূপের নিচে ২০০ ভিক্ষু আটকা থাকার শঙ্কা
মান্দালয়ের উ হ্লা থেইন মন্দিরের ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ১৩ জন ভিক্ষুকে উদ্ধার করা হয়েছে এবং মোট ৫৮ জনকে জীবিত বের করে আনা হয়েছে। তবে আশঙ্কা করা হচ্ছে, এখনো প্রায় ২০০ জন ভিক্ষু সেখানে আটকা পড়ে আছেন।

৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার বৃদ্ধা
রাজধানী নেপিদোতে ৩৬ ঘণ্টা ধরে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা এক বৃদ্ধাকে জীবিত উদ্ধার করা হয়েছে।

উদ্ধারের পর ভিডিওতে দেখা গেছে, জরুরি সেবাকর্মীদের ঘিরে রাখা স্ট্রেচারে শুয়ে তাকে দ্রুত অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে।

সোর্স: বিবিসি

কিউএনবি/অনিমা/৩০ মার্চ ২০২৫,/রাত ১০:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit