রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

দুর্গাপুরে বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ৮০ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে, কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক ব্যবস্থাপনায় আলোচনা, ইফতার ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার পৌর শহরের শহীদ মিনার চত্বরে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এ আয়োজনে বিএনপি ও তাঁর অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করে। দীর্ঘদিন পর এতো বড় পরিসরে আয়োজিত বিএনপির এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে স্থানীয় নেতা-কর্মীরা একে অপরের সাথে সৌহার্দ্য বিনিময় করেন।

সেইসাথে দেশ ও জাতির কল্যাণ এবং জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় নেতাকর্মীদের সব সময় জনগণের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। তাই আমরা সবসময় জনগনের পাশে থেকে তাদের সার্বিক সহযোগিতা করবো। এই আয়োজনে দুর্গাপুর উপজেলা, পৌর এবং ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন। বিঃদ্রঃ- দুর্গাপুর ৩০ (০১) নামে ছবি দেয়া হলো।

কিউএনবি/অনিমা/৩০ মার্চ ২০২৫,/বিকাল ৩:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit