শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে ‘ভোল বদল’ রাজনীতির কারিগর সোহরাবের পদত্যাগ, আলোচনার কেন্দ্রে ‘সুবিধাবাদ’ দুর্গাপুরে হাম-রুবেলার টিকার ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইসরাইলই ‘প্রকৃত সন্ত্রাসী’: পেজেশকিয়ান নেত্রকোণায় পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩৩ পালিত বর্ণাঢ্য আয়োজনে নেত্রকোনায় ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন বাংলাদেশ সিরিজ থেকে শিখতে চায় নিউজিল্যান্ড ঢাবির কলা অনুষদের উদ্যোগে দিনব্যাপী বাংলা নববর্ষ উদযাপিত সভাপতি তামিম প্রসঙ্গে যা বললেন অধিনায়ক মিরাজ নরসিংদীতে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ 

লেগানেসের বিপক্ষে জোড়া গোল করে রোনালদোর পাশে এমবাপ্পে

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ৯১ Time View

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ দুদলেরই পয়েন্ট এখন ৬৩ করে। কিন্তু ২৯ ম্যাচ খেলা রিয়াল মাদ্রিদের চেয়ে গোল ব্যবধানে এগিয়ে কাতালান ক্লাবটি, তাই শীর্ষস্থানটি তাদের দখলেই। আজ লিগে নিজেদের ২৯তম ম্যাচে বার্সা মুখোমুখি হবে জিরোনার। রিয়ালের ৩-২ গোলে জয়ের দুটিই কিলিয়ান এমবাপ্পের, এরমধ্যে একটি আবার করেছেন ফ্রি কিক নিতে গিয়ে। অন্য গোলটি জুদ বেলিংহ্যামের। লেগানেসের দুটি গোল দিয়েগো গার্সিয়া ও দানি রাবার।

সান্তিয়ানো বার্নাব্যুতে ৩২ মিনিটে এমবাপ্পের পেনাল্টি গোলে এগিয়ে যায় রিয়াল। ব্যবধান কমাতে এক মিনিটও লাগেনি সফরকারীদের, গার্সিয়ার গোল ব্যবধান ১-১ করে। সমতায় ফেরা দলটি প্রথমার্ধে লিডও নিয়ে নেয় রাবার ৪১ মিনিটের গোলে। কিন্তু জয়টা রিয়ালের ভাগ্যেই লেখা ছিল।

বিরতি থেকে ফিরেই জুদ বেলিংহ্যাম ব্যবধান সমান করেন। ৭৬ মিনিটে বক্সের একটু বাইরে ফ্রি কিক পায় রিয়াল। কিলিয়ান এমবাপ্পে শট নেন। ফ্রান গার্সিয়াকে একটু বাড়িয়ে দিয়ে নেওয়া শট সরাসরি জাল খুঁজে নেয়। রিয়ালের হয়ে কিলিয়ান এমবাপ্পের এটা ৩৩তম গোল, যা রিয়ালে রোনালদোর অভিষেক মৌসুমের গোলসংখ্যার সমান।

রোনালদোকে ধরা এমবাপ্পে ম্যাচশেষে বলেন, ‘৩৩ গোল করে রোনালদোকে ধরতে পেরে আমি খুব খুশি। আমরা জানি সে আমাদের কাছে কী। কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার হলো রিয়াল মাদ্রিদের জন্য শিরোপা জেতা।’

 

কিউএনবি/আয়শা/৩০ মার্চ ২০২৫,/দুপুর ২:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit