শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ট্রাম্পের পোস্টে হতবাক হয়ে গিয়েছিলেন নেতানিয়াহু ইসরায়েলের বিরুদ্ধে তুরস্কের গুরুতর অভিযোগ ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ওপর অসন্তুষ্ট মার্কিনিরা হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্ত্রী রাঙামাটিতে সড়কের কাজ দ্রুত শেষের দাবিতে মানববন্ধন, দুর্ভোগে প্রায় দুই লাখ মানুষ ‎লালমনিরহাটে পুকুর থেকে নিখোঁজ মধ্যবয়সী ব্যক্তির রহস্যজনক মরদেহ উদ্ধার ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল কপাল পুড়ছে রিয়াল মাদ্রিদের একাধিক ফুটবলারের! নওগাঁয় দুইটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন  আশুলিয়ায় সুদের টাকার জন্য স্বামী স্ত্রীকে মারধর; প্রতিবাদ করায় উল্টো অপ-প্রচার

তাপপ্রবাহে পুড়ছে ৪০ জেলা, অব্যাহত থাকার আভাস

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ৬৮ Time View

ডেস্ক নিউজ : দেশের ৪০ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, ৪০ জেলার মধ্যে ২ জেলায় তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বাকি ৩৯ জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, যশোর ও সিরাজগঞ্জ জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ ছাড়া মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, রাঙ্গামাটি জেলাসহ রাজশাহী বিভাগের বাকি সাত জেলা ও খুলনা বিভাগের বাকি ৯ জেলা এবং ঢাকা ও বরিশাল বিভাগের সব জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অফিস বলছে, আজ শনিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতে সামান্য কমতে পারে। এ ছাড়া আগামীকাল রবি ও পরদিন সোমবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এই দুই দিন সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতে সামান্য বাড়তে পারে।

সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, এ সময় সামান্য পরিবর্তন হতে পারে।

 

 

কিউএনবি/আয়শা/২৯ মার্চ ২০২৫,/বিকাল ৫:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit