মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম
দুর্গাপুরে ভারতীয় নেশার টেবল্যাটসহ আটক – ২ দেবীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ আশুলিয়ায় গেমস খেলা নিয়ে দুই কিশোরকে ছুরিকাঘাত ক্রিকেটের উন্নতি করতে না পারলে সরে দাঁড়ান: আজহার আলী ইবিতে বিএনপি-জামায়াতের পালটাপালটি কর্মসূচি, সমঝোতায় ছাত্রদল-শিবির চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী আরও ২ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৯৯৯ ‎লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন ও ২ লাখ টাকা জরিমানা ‘সিঙ্গেল’ লিখে কী বার্তা দিলেন আইমা বেগ? পাকিস্তান ক্রিকেটে ঘন ঘন রদবদল প্রসঙ্গে আজমলের তীব্র ক্ষোভ

শ্রাবন্তীর সঙ্গে যুবকের আপত্তিকর কাণ্ড, অতপর

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১০১ Time View

বিনোদন ডেস্ক : অভিনয়ের পাশাপাশি স্টেজ পারফর্ম করতে দেশের বিভিন্ন স্থানে যেতে হয় অভিনেতা-অভিনেত্রীদের। টালিপাড়ার তারকারাও এর ব্যক্তিক্রম নন। অভিনয়ের বাইরে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক অনুষ্ঠানেও দেখা মেলে তাদের। 

এসব শো করতে গিয়ে ভালো-খারাপ নানা অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয় তারকাদের। সম্প্রতি এমনই একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখে পড়লেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, শ্রাবন্তীকে দেখার জন্য তীব্র ভিড় জমেছে। অভিনেত্রীকে হেঁটে মঞ্চে পৌঁছানোর জন্য বাঁশ দিয়ে ঘিরে রাস্তা করে দেওয়া হয়েছে। সেখান দিয়ে হেঁটে মঞ্চে পৌঁছনোর চেষ্টা করছিলেন শ্রাবন্তী। 

এ সময় তাকে দু’হাত দিয়ে ঘিরে নিরাপদে মঞ্চে পৌঁছে দেওয়ার দায়িত্বে ছিলেন নিরাপত্তারক্ষীরা। এর মাঝেও অভিনেত্রীকে দেখতে, তার ছবি তুলতে, এমনকি ছুঁয়ে দেখার জন্য ঠেলাঠেলি করছিলেন অনেকেই।

শ্রাবন্তী যখন হেঁটে মঞ্চের দিকে যাচ্ছিলেন, তখন একজন যুবক অভিনেত্রীকে অশালীনভাবে স্পর্শের চেষ্টা করেন। বুঝতে পেরেই তৎক্ষণাৎ চটে তাকে মারার জন্য উদ্যত হন অভিনেত্রী। একজনকে থাপ্পড়ও মারেন তিনি। রেগে যুবককে উদ্দেশ্য করে কিছু বলতে থাকেন এই তারকা। 

পরিস্থিতি ভালো না দেখে শ্রাবন্তীকে সামলে সেখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে মঞ্চে তোলেন নিরাপত্তারক্ষীরা। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়তেই, বেজায় চটেছেন নেটিজেনরা। নায়িকার সঙ্গে এ ধরনের নোংরা, অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন তারা।

 

 

কিউএনবি/আয়শা/২৬ মার্চ ২০২৫,/বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit