মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম
আ.লীগের ঔদ্ধত্যপূর্ণ আস্ফালন মেনে নেওয়া যায় না: রাষ্ট্রদূত মুশফিকুল ইতালিতে বাঁধনকে প্রকাশ্যে শারীরিকভাবে হেনস্তা, যা বললেন মম সাইফুজ্জামান চৌধুরী ও স্ত্রীর সম্পদের বিষয়ে এফবিআই প্রতিবেদন দুদকে ডিএনসিসির ওয়াকিটকি কেনাকাটায় দুদকের নজর ‘নারী ও শিল্পীদের প্রতি দিন দিন মানুষ নিষ্ঠুর হয়ে যাচ্ছে’ সাবেক মন্ত্রী ইয়াফেস ওসমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নতুন টিম এবার উজবেকিস্তানের জালে ৪ গোল বাংলাদেশের, করল অন্য রকম হ্যাটট্রিক তৃতীয়বারের মতো নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার শাকের আহমেদ তোষকের নিচে পাইপগান-কার্তুজ, যুবক গ্রেপ্তার “বেকারত্বকে জয় করার স্বপ্ন” পাহাড়ে তরুণদের দক্ষ করে তুলছে সেনাবাহিনী

সতীর্থদের উদ্দেশ্যে ইনজুরিতে থাকা মেসির বার্তা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১২৪ Time View

স্পোর্টস ডেস্ক : খেলার কথা ছিল তারও। বাগড়া দিয়ে বসেছে ইনজুরি। লিওনেল মেসি মাঠে ছিলেন না, দলের সঙ্গেই যেন ছিলেন। বুয়েন্স আইরেসে ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার তাণ্ডব দেখেছেন। সেটি নিয়ে উচ্ছ্বাসও প্রকাশ করেছেন। ইন্সটাগ্রামে দুটি স্টোরিতে আর্জেন্টিনার কিংবদন্তি দিয়েছেন বার্তাও।

বড় হারে সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে এখনো শঙ্কার দোলাচলে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিন ব্রাজিল। ভোরে বিশ্বকাপে যাওয়ার সুখবর নিয়েই নেমেছিল আর্জেন্টিনা। পরে মাঠে দেখিয়েছে দাপট। একটি করে গোল করেছেন জুলিয়ান আলভারেস, এনজো ফার্নান্দেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও জুলিয়ান সিমিওনি। ব্রাজিলের হয়ে এক গোল ফেরান মাথিয়াস কুনিয়া।

২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর প্রতিযোগিতামূলক ম্যাচে আজই প্রথম অন্তত ৪ গোল হজম করল ব্রাজিল। এমন দাপুটে জয়ের পর সতীর্থদের উদ্দেশ্যে যেন মেসি বললেন, ‘দারুণ খেলেছো। কিপ ইট আপ।’ 

ইনজুরির জন্য বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটিতে না থাকা মেসি ইন্সটাগ্রামে দুটি স্টোরি দিয়েছেন। একটিতে দেখা যাচ্ছে, ম্যাচে দর্শকরা উল্লাস করছেন। অন্যটিতে বুয়েনস আইরেসের মনুমেন্তাল স্টেডিয়াম। ওই ছবিতে কয়েকটি ইমোজিও জুড়ে দিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার।

 

 

কিউএনবি/আয়শা/২৬ মার্চ ২০২৫,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit